শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে টিবিসি’র পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে টিবিসি’র পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে টিবিসি’র পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় স্বল্প আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ১৪ এপ্রিল রবিবার থেকে উপজেলা সদরের ইছাখালী এলাকায় টিসিবির পণ্য বিক্রয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পণ্যবোঝাই করে টিসিবির ট্রাক নির্দিষ্ট দিনে ও স্থানে সাশ্রয়ী মূল্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে গিয়ে বিক্রি করছে এসব পণ্য। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ১৯ মে বিকেলে উপজেলার হোছনাবাদ ইউনিয়নে সুলভমূল্যে ৩০০জন নিম্ন আয়ের মানুষের কাছে এসব পন্যসামগ্রী বিক্রি করে। এসময় উপস্থিত ছিলেন হোছনাবাদ ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, উপজেলা বঙ্গবন্ধু প্রজম্মলীগের সভাপতি সুপায়ন সুশীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম, ওয়ার্ড আ,লীগের সভাপতি মো. ইউসুপ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর সাব্বির প্রমুখ।

বিকেল থেকে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা। সামাজিক দুরত্ব বজায় রেখে ট্রাকের একদিকে পুরুষ ক্রেতা ও অন্যদিকে নারী ক্রেতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ পণ্য ক্রয় করেন। এ কার্যক্রমের আওতায় প্রয়োজন অনুসারে প্রত্যেকে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৮০ টাকা কেজি দরে সার্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি মশুর ডাল ও ২৫ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনেন।

ডিলার জসিম উদ্দিন শাহ বলেন, স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে রাঙ্গুনিয়া উেজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)