শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » আম্পানের তান্ডব থেকে উপকূলবাসী সুন্দরবনের কারণে আবারো রক্ষা পেল
প্রথম পাতা » খুলনা বিভাগ » আম্পানের তান্ডব থেকে উপকূলবাসী সুন্দরবনের কারণে আবারো রক্ষা পেল
শুক্রবার ● ২২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আম্পানের তান্ডব থেকে উপকূলবাসী সুন্দরবনের কারণে আবারো রক্ষা পেল

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  প্রতিনিধি :: বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব থেকে উপকূলবাসীকে আবারো বুক পেতে রক্ষা করেছে সুন্দরবন। বাংলাদেশের জন্য সুন্দরবনকে সৃষ্টিকর্তার আশীর্বাদই বলা চলে। কোনো কিছুর বিনিময়েই যার কোনো ক্ষতি করা যায় না। যুগ যুগ ধরে ভয়ংকর, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় থেকে এ দেশ ও জাতিকে রক্ষা করেছে এই সুন্দরবন। পরম এ বন্ধুটি আমাদের দেশের জন্য বারবার এনে দিয়েছে গৌরব ও সম্মান, দিয়েছে সুরক্ষা। সুন্দরবনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি বা কোন প্রানহানী ঘটেনি বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জেও মোংলায়। তবে সুন্দরবনের বণ্যপ্রানী, গাছপালা ও বন বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বনসংলগ্ন বলেশ্বর নদীর টেংরা হাজির খালের মোহনায় একটি মৃত হরিণ পাওয়া গেছে।
২০০৭ সালের প্রলয়ঙ্কারী ঘর্ণিঝড় সিডর এবং পরবর্তীতে আইলা, মহাসিন, নার্গিস, ফনি ও বুলবুলের মতো ঘর্ণিঝড় থেকে রক্ষা করেছিল সুন্দরবন। এবারেও তার কোন ব্যতিক্রম ঘটেনি। ঘুর্ণিঝড় আম্পানের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেছে শরণখোলার মানুষকে। তবে উপজেলার সাউথখালীতে নির্মানাধীন বেড়িবাঁধের দুই কিলোমিটার ভেঙ্গে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসসিএফ) মো. জয়নাল আবেদিন জানান, সুন্দরবন প্রতিবারের মতো এবারেও উপকূলবাসীকে রক্ষা করেছে। প্রতিবার ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসে সুন্দরবনের ক্ষতি হয়। গাছপালার ক্ষতি হলে নিজেই আবার তা পুষিয়ে নেয়। তবে প্রতিবারেই বন বিভাগের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। গত বছরে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করে উঠতেই এবছর আবার আম্পানের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
এসিএফ জানান, বুধবারের ঝড়ে সুন্দরবনের কটকা অভয়ারন্য কেন্দ্রের জেটি, বেশ কিছু ঝাউগাছ, বনরক্ষীদের আবাসীক ঘর ভেঙ্গে গেছে। এছাড়া কটকা, দুবলা, কচিখালী, সুপতি, শেলারচরের সাতটি পুকুর লবন পানিতে ডুবে গেছে। এছাড়া এসব জায়গার বন অফিসের আটটি জেটি, তিনটি রাস্তা, সাতটি ঘর বিধ্বস্ত ও কিছু জব্দকরা সুন্দরী গাছ ভেসে গেছে। এসব ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য তারা বন পরিদর্শনে নেমেছেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, ঘুর্ণিঝড়ে সুন্দরবনে কোন বন্যপ্রানী মারা গেছে কিনা এবং গাছপালা-অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের এসিএফদের নেতৃত্বে সাত সদস্যের পৃথক দুইটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা তিন দিনের মধ্যে রিপোর্ট দাখিল করবেন।
এদিকে সামাজিক বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সুন্দরবনে ঝড়ের কবলে পরে মারা যাওয়া একটি চিত্রল হরিন বলেশ্বর নদীর টেংরা হাজির খালের মোহনায় পাওয়া গেছে। পরে হরিণটি উদ্ধার করে চামড়া খুলে মাটিচাপা দেয়া হয়েছে।সাম্প্রতিক কালের ঘূর্ণিঝড় ফণীতে প্রাণহানি অতীতের তুলনায় সীমিত ছিল। এর প্রধান কারণ সুন্দরবন। প্রবল ঘূর্ণিঝড়ের পক্ষেও সুন্দরবনের ‘প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর’ ভেদ করা সহজতর হয়ে ওঠে না। ঘূর্ণিঝড় বুলবুলের সময়েও সুন্দরবন পয়েন্টে এসে এর গতি লক্ষণীয় হারে কমে গিয়েছিল। আরেকটু পর্যালোচনা করলেই দেখা যাবে, ২০০৭ সালে সিডরে প্রাণহানির সংখ্যা ছিল সাড়ে তিন হাজারেরও বেশি; অন্যদিকে ২০০৯ সালের আইলায় এই সংখ্যা ছিল সাড়ে তিন শর কম। অথচ দুটি ঘূর্ণিঝড়েরই মাত্রা ছিল সমপর্যায়ের। তাহলে উভয়ের প্রাণহানি সংখ্যার এ বিশাল পার্থক্যের কারণ কী? এর উত্তর কেবলই একটি—সুন্দরবন। সিডর আঘাত হেনেছিল দক্ষিণ-পূর্বাঞ্চলে, যেখানে সুন্দরবন নেই। আর আইলা আঘাত হেনেছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল সুন্দরবন।

ঘূর্ণিঝড় আম্পানে দুর্গত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ
বাগেরহাট :: সুন্দরবনে উপকূলে ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় উপজেলা শরণখোলায় বাগেরহাট জেলা প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণ করে। গতকাল বৃহস্পতিবার বিকালে ২১ মে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী মানবিক সহায়তা শরনখোলা বাজার সংলগ্ন দূর্গত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্থ বগী ও দক্ষিন সাইউথখালী এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি আম্ফানের আঘাতে অধিক ক্ষতিগ্রস্থ বগী গ্রামকে অগ্রাধিকার দিয়ে দঃ চালিতাবুনিয়া, দঃ খুড়িয়াখালী গ্রামের ক্ষতিগ্রস্থদের জন্য ২০ টন চাল বরাদ্ধ করেন। এবং বরাদ্ধকৃত চালের কিছু অংশ তাৎক্ষনিক ভাবে তিনি ভূক্তভূগীদের মাঝে বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাউথখালীর ইউ,পি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সঞ্জিত কুমার প্রমূখ। এসময় বেড়িবাধ নির্মান কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য জমি অধিগ্রহন প্রসঙ্গে স্থানীয়দের সাথে মত বিনিময় করেন সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।তিনি নদী শাসন করে দ্রুত বাধ নির্মানের প্রতি গুরুত্বারোপ করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)