শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ মে ২০২০
প্রথম পাতা » গাজিপুর » আমফান ভালোবাসার স্নান
প্রথম পাতা » গাজিপুর » আমফান ভালোবাসার স্নান
সোমবার ● ২৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমফান ভালোবাসার স্নান

---এম এস হাবিবুর রহমান :: বাংলা ও ওড়িশাকে তছনছ করে দিয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত জাগিয়ে ঘূর্ণিঝড় আমফান। ২৩ শে মে-২০২০ ইং তারিখে আমফানের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির৷গত ৩ দিনে নিজের শক্তি বাড়িয়ে এটি সুপার সাইক্লোন অর্থাৎ ভযঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সুপার সাইক্লোনের ধংসলীলায় তছনছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ৷ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়েযায় আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি। ঘূর্ণিঝড় আমফানের এই ভয়াবহতাকে আয়লার থেকে ভয়ঙ্কর বলেই ব্যাখ্যা করল রাষ্ট্রসংঘ৷

বিশ্বজুড়ে প্রতিটি সমুদ্র অববাহিকায় যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়, আঞ্চলিক ভাবে বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সতর্কতা কেন্দ্রগুলির দ্বারা সেগুলির নামকরণ করা হয়। ওয়ার্ল্ড মেটিরিওলজিকাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন্স ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এবং প্রশান্ত মহাসাগর বা ডব্লিউএমও ইস্কাপের তালিকাভূক্ত দেশগুলি বিভিন্ন ঝড়ের নাম প্রস্তাব করে।

ভালভাবে বেঁচে থাকার জন্য ভালবাসা ছাড়া আর কিছুই লাগেনা।এই ভালোবাসা মানুষের সব কাজের প্রেরণা। অকল্যাণকর কাজেও রয়েছে ভালোবাসা বা প্রেমের নিগূঢ় সম্পর্ক। ভালোবাসা ফকিরকে যেমন রাজার ঐশ্বর্য দান করতে পারে, তেমনি রাজাকে পরিণত করতে পারে পথের ভিখিরিতে।সত্যিকারের ভালোবাসা আমাদের মধ্যে অনেক ধরণের পরিবর্তন আনতে সাহায্য করে। আমাদের ভেতরের মনুষ্যত্বটাকে জাগিয়ে তুলতে সাহায্য করে। সত্যিকারের ভালোবাসার সম্পর্কে থাকা মানুষগুলো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হন।

ভালোবাসা হচ্ছে এমন এক ধরনের অনুভূতি, যা অন্য যেকোনো ধরনের অনুভূতির থেকে বেশি শক্তিশালী, যা মানুষের বুদ্ধিবৃত্তির থেকে হৃদয়বৃত্তিতে বেশি সক্রিয় থাকে এবং যা মানুষের মাঝে ভালো অনুভূতি সঞ্চার করে। এই অনুভূতি কেবল নির্দিষ্ট কোনো মানুষের সঙ্গেই কার্যকর থাকবে ব্যাপারটা তা নয়, যেকোনো প্রাণী কিংবা বস্তুগত বিষয়ও থাকতে পারে, থাকতে পারে কোন স্থান বা ঘটনাও।

অথচ, আমরা অনেকেই মনে করি ভালোবাসা মানে একজন নারী ও পুরুষের মধ্যে আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক। অবশ্যই একজন নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়ার জন্য ভালোবাসা অনুভূতিটা প্রয়োজন। একজন নারী ও পুরুষ কেন, একজন নারীর সঙ্গে একজন নারীর, একজন পুরুষের সঙ্গে একজন পুরুষের- অর্থাৎ যে কারো সঙ্গে যে কারো সম্পর্ক স্থাপিত হওয়ার জন্য ভালোবাসা জরুরি। ভালোবাসা যেহেতু এক ধরণের অনুভূতির নাম সেহেতু যে কোনো সম্পর্ক থেকে সেই অনুভূতিটা উপলব্ধি করতে পারা প্রয়োজন।

বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম‌ (বিএমএসএফ)’র প্র‌তিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহ‌মেদ আবু জাফর সাহেব বুধবার দিন রাত সাড়ে নয়টার দিকে ফোন দিয়ে আমাকে বলেন আমাদের এক মহিলা সাংবাদিক ঢাকা থেকে রওনা হয়েছে যাবে কিশোরগঞ্জ এখন রাজেন্দ্রপুর আছে একটু সহযোগিতা করতে হবে ওনাকে। আমি বললাম ঠিক আছে। ওনার নাম্বার দেন। তারপর ওই মহিলা সাংবাদিকের সাথে কথা বলি ওনি সিএজি করে আসছে। সঠিক লোকেশন বলতে পারতেছে না। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে .. টেনশনে পড়ে গেলাম। কি করা যায়। হঠাৎ মনে পড়লো কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ বেলায়েত হোসেন সামিম ভাইয়ের কথা সাথে সাথে ফোন দিলাম । বিষটা জানালাম তখন বাজে রাত সাড়ে দশটা।

এদিকে ওই মহিলা সাংবাদিক ফোন দিয়ে বলতেছে দস্যু নারায়নপুর পুলিশ চেক পোষ্টে আছি সিএনজি আসতে দিচ্ছে না কি করবো। আমি বললাম আপনার নাম্বার বেলায়েত ভাইকে দিয়েছি ভাই আপনাকে ফোন দিবে আর সার্বিক সহযোগিতা করবে। এরই মধ্যে ভাই ফোন দিয়েছে বললো মহিলা সাংবাদিক।

কাপাসিয়া বাসস্ট্যান্ডে ব্রিজের মাথায় সিএনজি পৌঁছে মহিলা সাংবাদিককে নামিয়ে দিয়ে সিএনজি চলে গেছে রানিগঞ্জ রোডে। মহিলা সাংবাদিক কাপাসিয়া ব্রিজ সংলগ্ন যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। কিছুক্ষনের মধ্যে বেলায়েত ভাইও যাত্রী ছাউনিতে পৌঁছে যায়। বেলায়েত ভাই সার্বিক সহযোগিতা করে ওই মহিলা সাংবাদিককে কিশোরগঞ্জ বাড়িতে পৌঁছে দেয়।

তারপর বেলায়েত ভাই নিজের বাড়িতে এসে আমাকে ফোন দিয়ে বিস্তারিত জানায় ।

আজ রাত সোয়া বারোটার দিকে আমার এক রিলেটিভ ফোন করে জানায় ওর ওয়াইফের সিজারের জন্যে ও নেগেটিভ রক্তের প্রয়োজন কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। আমি বললাম দেখি কি করা যায়। সে বললো ভাই দেখি নয় তাড়াতাড়ি ব্যবস্থা করার চেষ্ঠা করেন ওর অবস্থা সুবিধাজনক নয়। কিছুক্ষণ ভাবলাম কি করা যায় কাকে কাকে ফোন দেয়া য়ায়। জানামতে যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ তাদের থেকে টার্গেট করে ফোন দিলাম । ১ম যাকে ফোন দিলাম সে জানায় রক্ত দেয়া যাবে। সে গাজীপুর সদরে আছে কিন্তু এই ঝড়-তুফানের মধ্যে কাপাসিয়া আসবে কিভাবে?

ফোন দিলাম গাজীপুর সদরের এক ফ্রেন্ডকে সে তার বাইক দিয়ে নিয়ে আসলো সাফা-মারুয়া হাসপাতালে।

পরিশেষে বলতে চাই আমাদের ভুল ধারণা এবং বিভ্রান্তি আমাদের চরম অনিষ্টের কারণ হওয়ার আগেই আমাদের নিজেদের শুধরে নিতে নিজের উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে ভালোবাসা এমন এক পাথেয় যা আমাদের জীবনীশক্তিকে বাড়িয়ে দেয় শতগুণ, তাই ভালোকে ভালোর মতো করেই ভালোবাসতে হবে। আপনি যদি মানুষের মঙ্গলের জন্যে কাজ করেন আর মানুষকে সত্যি সত্যি ভালোবাসেন, মন থেকে বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন ছোটদের স্নেহ করেন তবে আপনিও মানুষের হৃদয়ের গভীরে স্থান পাবেন।

লেখক : এম এস হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক, নিউজ সমাহার। সিইও, জোনাকি মিডিয়া গ্রুপ।





আর্কাইভ