সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আরও ৮ জন করোনায় আক্রান্ত
ঈশ্বরগঞ্জে আরও ৮ জন করোনায় আক্রান্ত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার মধ্য রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩১ জন।
জানা যায়, গত দুইদিনে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগ কতৃক ৩৭ টি নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফল রবিবার মধ্যরাতে প্রকাশ করা হয়। এতে উপজেলায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মাঝে রয়েছে হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক, পৌর সদরের দত্তপাড়া গ্রামের কালীবাড়ি রোডের ২ জন, ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত সকলের সাথে হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়েছে, বর্তমানে সবাই হোম আইসোলেশনে আছেন।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ