শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » কিশোরী গৃহকর্মীকে তিনমাস ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » কিশোরী গৃহকর্মীকে তিনমাস ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
বুধবার ● ১০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরী গৃহকর্মীকে তিনমাস ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

---
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় সদরের থানাপাড়ায় এক কিশোরী গৃহকর্মীকে তিনমাস ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইউনুস আলী নামে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কিশোরীর দাদী মালেকা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, সহকারী শিক্ষক ইউনুস আলীর শহরের বাসায় গৃহকর্মীর কাজ করত কিশোরী মিতু খাতুন। সেই সুবাদে নানা প্রলোভন দেখিয়ে গত তিন মাস ধরে নিয়মিত ধর্ষণ করে তাকে । ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে ধর্মগ্রস্থ ছুঁয়ে শপথ করান ওই শিক্ষক। পরে ধর্ষণের বিষয়ে জানতে পেরে গৃহকর্মী ওই কিশোরীকে শিক্ষক ইউনুস আলীর বাড়ি থেকে তাড়িয়ে দেন তার স্ত্রী। হঠাৎ কিশোরীকে গ্রামে পাঠিয়ে দেয়ার ঘটনায় মেয়ের পরিবারের সন্দেহ হয়। পরিবারের চাপে মা-বাবার কাছে ইউনুসের লালসার নিয়মিত নির্যাতনের বর্ণনা দেন ঐ কিশোরী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন পরিবারের লোকজন।

পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারী পরিক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করার চেষ্টা চলছে।

অভিযুক্ত শিক্ষক সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটী গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ধর্ষণের শিকার ওই কিশোরী শিক্ষকের আপন চাচাতো ভাইয়ের মেয়ে।
গাইবান্ধায় শিক্ষানবীশ আইনজীবিদের মানববন্ধন

গাইবান্ধা :: গাইবান্ধা বার এসোসিয়েশনের সকল শিক্ষানবীশ আইনজীবিদের বার কাউন্সিলে সরাসরি তালিকাভূক্তি করে সনদ প্রদানের দাবিতে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে শিক্ষানবীশ আইনজীবিরা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবি আব্দুল জলিল, শাহীন প্রধান, রায়হানুল ইসলাম, আলমগীর হোসেন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। বক্তারা বলেন, করোনা ভাইরাসের থাবায় পৃথিবী আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। বিশ্বের সব পেশার মানুষ আজ এই ক্রান্তিলগ্নে সব ধরণের সুযোগ সুবিধা ভোগ করছে। শুধুমাত্র শিক্ষানবীশ আইনজীবি ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোতে আইন নিয়ে পড়াশোনা শেষ করার ৬ মাসের ভেতর আইনজীবি হিসেবে তালিকাভূক্তির বিধান থাকলেও এদেশে একবার তালিকাভূক্তি হওয়ার পর আরো ৩-৪ বছরেও আরেকটি তালিকা ভূক্তির কার্যক্রম শেষ হয়না। আর এই করোনা ভাইরাসে জর্জরিত বিশ্বের চলমান দূর্যোগকালিন মুহুর্তে পরীক্ষা কখন হবে তালিকাভূক্তি কখন হবে তার কোন নিশ্চয়তা নেই। অবিলম্বে ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল আইনজীবিদের বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সরাসরি আইনজীবি হিসেবে তালিকাভূক্তি করে আদালতে সরাসরি প্রাকটিস করার অনুমতি এবং গেজেটের মাধ্যমে সনদ প্রদানের দাবি জানান।

গাইবান্ধায় পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ করোনায় সনাক্ত নতুন করে ১৬

গাইবান্ধা :: গাইবান্ধায় বুধবার করোনা ভাইরাসে নতুন করে একজন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে ঢাকা ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্ট থেকে জানা যায়, গত ১ জুন সংগ্রহীত রক্তের নমুনা পরীক্ষায় গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ১৩ জনের করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়। তারা হলো- সাঘাটা উপজেলার মেহেদী হাসান (১৬), একই উপজেলার মুসা ইসলাম (৭), উম্মে হুমাইয়া (১৬) এবং গাইবান্ধা সদর উপজেলার আশরাফুল ইসলাম (২৮), আনিছুর রহমান (৩৫), হায়াত (২), আব্দুল বাশাত (৪৬) ও খাদেমুল ইসলাম (২৯)। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সুত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলায় আক্রান্ত পুলিশ সদস্য নুর আলম, স্বাস্থ্যকর্মী কল¬ব বিন হাবিবসহ পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। ঢাকায় প্রেরিত রক্তের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়।
এছাড়া রংপুর ল্যাব থেকে প্রদত্ত পরীক্ষার রিপোর্টে গাইবান্ধায় আরও তিনজনের করোনা পজেটিভ পাওয়ার খবর সিভিল সার্জন সুত্রে জানা গেছে। যাদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঢাকায় প্রেরিত নমুনা সমুহের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেলে গাইবান্ধায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় ৫২৯ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২২, গোব্দিন্দগঞ্জে ২০৭, সদরে ১০৫, ফুলছড়িতে ৩৩, সাঘাটায় ১৩, পলাশবাড়িতে ২৪ ও সাদুল্যাপুর উপজেলায় ১২৫ জন।





আর্কাইভ