শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিএনপি থেকে আ’লীগে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ফারুকের মৃত্যু
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিএনপি থেকে আ’লীগে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ফারুকের মৃত্যু
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি থেকে আ’লীগে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ফারুকের মৃত্যু

ছবি : চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণকারী ফারুক। মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত যুবক ফারুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন বিএনপি নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে। এ ঘটনায় বুধবার রাতে আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের সমর্থকরা জাহিদের লোকজনের উপর হামলা চালালে তাদের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে ফারুকের ভুড়ি বের হয়ে গেলে তাকে হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ফারুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন বিএনপি নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে রাতে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করে ভুরিভোজ করেন। এ নিয়ে প্রতিপক্ষ গ্রুপ ক্ষিপ্ত হয়। বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের লোকজন নব্যযোগদান কৃত নেতাকর্মীদের উপর চড়াও হতে থাকে। সন্ধ্যায় একটি চয়ের দোকানে আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষদর্শী লিটন নামে একজন জানান, এ সময় তারা গুলি ও বোমার শব্দ শুনেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, খাজুরা গ্রমে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপায় করোনা মোকাবেলায় তৎপর আনসার ভিডিপি সদস্যরা
ঝিনাইদহ :: করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ আনসার ভিডিপি সদস্যরা অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক এ বাহিনী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশের জনগণকে রক্ষা ও সাহায্যার্থে বিভিন্ন কর্মসূচি ও প্রয়োজনীয় কার্যক্রমে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করছে। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা বর্তমানে করোনাভাইরাস মোকাবেলা এবং এর প্রভাব বিস্তাররোধে সব জেলা, উপজেলার ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় নিয়োজিত থেকে রাতদিন নিরলসভাবে কাজ করে চলেছেন। তারা উপজেলা প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে। বাহিনীর সদস্যরা জনগণকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দিচ্ছে। এছাড়া সদস্যরা উপজেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মোবাইল কোর্টে দায়িত্ব পালন করছে। আজ সকাল ১০ টা হতে বিকাল ৪টার মধ্যে দোকান-পাট বন্ধসহ জনগণের অবাধ বিচরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিতকল্পে বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শৈলকুপা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবল বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ স্যারের নির্দেশে করোনার শুরু থেকেই উপজেলায় আনসার ভিডিপি সদস্যার তৎপর। অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বাজারঘাটে সামাজিক দুরত্ব নিশ্চিত, করোনা সচেতনতায় জনগণকে উদ্বুদ্ধ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ভ্রাম্যমান আদালতে সহযোগিতা সহ সব ধরনের কাজ করে চলেছেন আনসার ভিডিপি সদস্যরা। এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

হরিণাকুন্ডুতে সিলাই মেশিন ও কৃষি উপকরণাদি বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহেরে হরিণাকুন্ডুতে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র অসহায় নারীদেরর মাঝে সিলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিনসহ কৃষি উপকরণাদি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডপি)’র র্অথায়নে উপজলো পরিষদ এ সিলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ করে। হতদরদ্রি ওইসব অসহায় নারী ও কৃষকদের হাতে এসব উপকরণ তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফি সুলতানা। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও উপজেলা কৃষি র্কমর্কতা মুহম্মদ আরশেদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানা পুলিশের অভিযান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফি গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (শফি) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি চৌকস দল শহরের আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান জানান, শফিকুল ইসলাম একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আড়পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল।

প্রথমবারের মতো চাষ হচ্ছে বেগুনি রঙের ধান
ঝিনাইদহ :: ঝিনাইদহের প্রথম বেগুনি রঙের ধান আবাদ করে সাফল্য পেয়েছেন হাফিজুর রহমান নামের এক স্কুল শিক্ষক। তিনি জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তিনি গ্রামের দোবিলা মাঠে এই ধানের আবাদ করেছেন। ইতোমধ্যে তার জমির ধান কাটা শেষ হয়েছে। ধানের ফলনে বেজায় খুশি তিনি। হাফিজুর রহমান জানান, গত বছর নিকট আতœীয়ের মাধ্যমে হাফ কেজি ধান (৫০০ গ্রাম) ধানের চারা তৈরি করে ২৩ শতক জমিতে রোপন করেন। বীজ থেকে চারা এবং রোপনের ১৪৫-১৫৫ দিনের মধ্যে এ ধান কাটার উপযোগি হয়েছে। চারদিকে সবুজ ধানের ক্ষেত আর মধ্যে বেগনি রঙের ধান দেখে লোকজনের মধ্যে বাড়তি কৌতুহল সৃষ্টি হয়। বিভিন্ন জনে নানা ভাবে জানতে ইচ্ছে পোষন করে। পূর্ণ বয়সে ধানের গাছের কান্ড ও পাতা বেগুনি রঙ ধারন করে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ^াস বলেন, বেগুনী রঙের এ ধান বিদেশী জাত নয়, দেশীয় শুক্রানু প্রাণরস (জার্মপাজম) থেকে উৎপাদিত। এটা উফশী জাতের ধান। একর প্রতি ফলন ও পুষ্টিগুন অন্যান্য ধানের মতই। তবে ভিন্ন আঞ্চল এই ধান নানা নামে পরিচিত।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)