শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিকাশ কর্মীর ৩২ লাখ টাকা ছিনতাই !
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিকাশ কর্মীর ৩২ লাখ টাকা ছিনতাই !
মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিকাশ কর্মীর ৩২ লাখ টাকা ছিনতাই !

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.০০ মিঃ) গাজীপুরের টঙ্গীতে দিনে দুপুরে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে বিকাশ এজেন্ট ও টঙ্গী থানা পুলিশের রহস্যজনক আচরণে স্থানীয় মিডিয়া কর্মীরা চরম বিভ্রান্তিতে পড়েছেন৷ বিকাশ এজেন্ট কর্মীর দাবি তার কাছ থেকে ৩২ লাখ টাকা ছিনতাই হয়েছে৷ অপরদিকে পুলিশ বলছে বিকাশ কর্মীর কাছ থেকে মাত্র ৭ হাজার টাকা ছিনতাই হয়েছে৷ এমন রহস্যজনক তথ্যে দুপুর থেকে রাত পর্যন্ত ঘটনাটি পুরো রহস্যই থেকে যায়৷৮ ফেব্রম্নয়ারি সোমবার দুপুরে টঙ্গীর বেক্সিমকো কারখানার পেছনে এক বিকাশ কর্মীর কাছ থেকে একদল দুর্বৃত্ত ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে টঙ্গী থানায় বিকাশ কর্মী ও বিকাশ এজেন্ট মালিক অভিযোগ দায়ের করতে যায়৷ বিকাশ কর্মীর বক্তব্য মোটরসাইকেলযোগে আসা ৬ ছিনতাইকারী কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়৷ ঘটনাটি সোমবার দুপুরে ঘটলেও রাত ১০টা পর্যন্ত টঙ্গী থানায় ছিনতাইয়ের কোন মামলা হয়নি৷ এ নিয়ে গত ৫ দিনে প্রকাশ্যে গুলি করে দুইবার ছিনতাই করে টাকা লুটের ঘটনা ঘটেছে৷

গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা একটি পোশাক কারখানার মাইক্রোবাস থামিয়ে গুলি করে ৪০ লাখ টাকা ছিনতাই করেছে৷

এদিকে বিকাশ কর্মী সোহেল জানায়, দেওড়া, মুদাফা, গুটিয়া, ভাদাম থেকে সংগৃহীত বিকাশের ৩২ লাখ টাকা নিয়ে মোটর সাইকেলযোগে টঙ্গী সেনাকল্যাণ অফিসে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে৷ সে আরো জানায়, ছিনতাইকারীরা অতর্কিতে তার ওপর হামলা চালিয়ে ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়৷

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী সেনাকল্যাণ অফিসের বিকাশ এজেন্টের মালিক জয়নাল অ্যান্ড সন্স কর্তৃপক্ষ জানায়, তাদের বড় ধরনের একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এর বেশি কিছু জানাতে ওই বিকাশ মালিক অস্বীকৃতি জানায়৷ ছিনতাইকারীদের কবলে পড়া বিকাশকর্মী সোহেলের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে চড়ে বিকাশ এজেন্টের দুইজন কর্মী টঙ্গী দেওড়ার দিকে যাচ্ছিলেন৷ দুপুরে তারা বেক্সিমকো ওষুধ কারখানার কাছে সিনকি গার্মেন্টসের পেছনে পৌঁছলে ৬টি মোটরসাইকেলযোগে একদল ছিনতাইকারী তাদেরকে ঘিরে ধরে৷ এসময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়৷ বিকাশকর্মীর ডাক ও চিত্‍কার দিয়ে স্থানীয়দের সহায়তায়

ছিনতাইকারীদের ধরার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন৷ ছিনিয়ে নেয়া ব্যাগে ৩২ লাখ টাকা ছিল বলে বিকাশকর্মী সোহেল স্থানীয়দের জানান৷ এদিকে খবর পেয়ে থানা পুলিশের এসআই শাহীন শেখ, এসআই নাজমুল, এসআই খোরশেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশপাশ এলাকায় টহল জোরদার করেন৷

এব্যাপারে যোগাযোগ করা হলে এসআই শাহীন শেখ সোমবার রাতে বলেন, বিকাশের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে কিন্তু এখনো লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি৷
এব্যাপারে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মাত্র ৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ টঙ্গীতে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ইতোমধ্যে কয়েকটি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজে আসতে শুরু করলে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)