মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে র্যাবের অভিযানে অপহৃত শিশু উদ্ধার: আটক ২
চাটমোহরে র্যাবের অভিযানে অপহৃত শিশু উদ্ধার: আটক ২

চাটমোহর প্রতিনিধি :: ( ৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ১০.৩৫ মিঃ ) পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এক অভিযান চালিয়ে ওসমান (১১) নামের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১২৷ ওসমান চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আলী শাহপুর গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে৷ এই অপহরণ ঘটনায় জড়িত থাকায় ২ জনকে আটক করা হয়৷ আটককৃতরা হল- চাটমোহর উপজেলার মহরমখালি গ্রামের আব্দুল করিম কসাইয়ের ছেলে মাদকদ্রব্য ও ট্রেনের টিকেট কালোবাজারী চক্রের সদস্য মহরম হোসেন (২৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবুল কাশেম মালিথার ছেলে রাজু ওরফে আকাশ (৩২)৷
চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ নুরুজ্জামান জানান, গত ৫ ফেব্রুয়ারি শিশু ওসমানকে অপহরণ করা হয়৷ পরে তাকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালি গ্রামে মহরম হোসেনের বাড়িতে আটকে রেখে মুক্তিপণের দাবি করা হয়৷ ওসমানের পরিবার ১০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে প্রদান করে৷ মোবাইল ট্যাকিং এর মাধ্যমে র্যাব-১২ পাবনা ক্যাম্প নিশ্চিত হয়, শিশুটি চাটমোহর উপজেলাতেই আছে৷ ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ও চাটমোহর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মহরমখালি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের ২ জনকে আটক করেন৷





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা