শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ক্লিনিক ব্যাবসা নিয়মবহির্ভুত ভাবে চলছে : স্বাস্থ্য ঝুকিতে মানুষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ক্লিনিক ব্যাবসা নিয়মবহির্ভুত ভাবে চলছে : স্বাস্থ্য ঝুকিতে মানুষ
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে ক্লিনিক ব্যাবসা নিয়মবহির্ভুত ভাবে চলছে : স্বাস্থ্য ঝুকিতে মানুষ

---শেখ সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর এলাকায় চলছে নিয়মবর্হিভুত ভাবে ক্লিনিক ব্যাবসা। নেই কোন প্রশিক্ষিত নার্স, চিকিৎসক, টেকনিশিয়ান, এনিয়ে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে সাধারন মানুষ। এলাকার কয়েকজন ব্যাক্তি মিলে এ প্রতিষ্ঠানটি চালালেও স্বাস্থ্যসেবার নামে চলছে অপচিকিৎসা এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসি।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, করোনা কালীন সময়ে কোন রকম সুরক্ষা ছাড়াই চলছে জোড়াতালি দিয়ে স্বাস্থ্য ব্যাবসা। চিকিৎসা সেবা ও পরীক্ষা করানো হলেও নেই কোন প্রশিক্ষিত চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী বা নার্স। তিন জন রোগী ভর্তি থাকলেও নিয়ম অনুযায়ী দেখা যায়নি কোন চিকিৎসক বা সেবিকা। সার্বক্ষনিক চিকিৎসক থাকার কথা থাকলেও নেই কোন চিকিৎসক, এব্যাপারে ক্লিনিক কর্তুপক্ষ কোন সদুত্তর দিতে পারেনি। তবে তাদের কাগজে কলমে রয়েছে বলে জানান তারা। ম্যানেজার একজন চিকিৎসকের নাম বললেও ওই চিকিৎসক তা অস্বীকার করেন। এছাড়া ওই প্রতিষ্ঠানের এমডি পরিচয়দানকারী ঘের ব্যাবসায়ী উৎপল কুমার দাস অন্য এক চিকিৎসকের নাম বলেন। দুই জনের বক্তব্য ভিন্ন হওয়ার বিষয়ে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসি জানান, গ্রামীণ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকটি প্রতিষ্ঠার পর থেকে করোনা কালীন সময়ে বাইরে থেকে চিকিৎসক এনে এখানে অপারেশন করেন এবং মাঝে মধ্যে বাইরে থেকে চিকিৎসক এসে রোগী দেখেন। তবে নিয়মিত কোন চিকিৎসক নাই। এই করোনাকালীন সময়ে কোন রকমের সুরক্ষা ছাড়া যত্রতত্র রোগী দেখায় ক্ষোভ প্রকাশ করেন।

ক্লিনিকের সাথে যুক্ত ম্যানেজার পরিচয়দানকারী বিষ্ণুপদ দাস জানান, বাধাল বাজারের মোরেলগঞ্জ অংশে গত এপ্রিল মাস থেকে গ্রামীণ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক নামের এই প্রতিষ্টানটির যাত্রা শুরু হয়। এপর্যন্ত তারা ৪৪টি সিজার ও ৫টি এপেন্টিস অপারেশন করেছেন। এছাড়া ১০টি স্বাভাবিক ডেলিভারী করিয়েছেন। এই প্রতি‘ষ্ঠানে রক্ত, প্রসাব পরিক্ষাসহ নানান ধরনের পরিক্ষা করানো হয়।

ওই প্রতিষ্ঠানের এমডি পরিচয়দানকারী ঘের ব্যাবসায়ী উৎপল কুমার দাস বলেন, আমরা নতুন ক্লিনিকটি করেছি, এখনো নিয়মিত চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যসেবাকর্মী নিতে পারিনি, পরবর্তিতে নেয়া হবে।

বনগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস বলেন, আমি জেনেছি ওখানে একটি ক্লিনিক হয়েছে, তবে তার মধ্যে কি আছে তা আমি জানিনা। আমি চাই সরকারী নিয়ম মেনে ক্লিনিক পরিচালিত হোক। স্বাস্থ্যসেবার নামে অপচিকিৎসা কখনওই সমর্থন করতে পারিনা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা.কেএম হুমায়ুন কবির বলেন, নিয়মের বাইরে কোন ক্লিনিক চলতে পারবেনা, আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবো।

করোনাকালে স্বাস্থ্য ঝুকিতে পড়া মানুষদের স্বাস্থ্যসেবার নামে এধরনের ব্যাবসা পরিচালনার বিষয়টি কর্তৃপক্ষ ব্যাবস্থা নিবেন বলে এলাকাবাসি আশা করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)