শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মসজিদ মন্দিরে অনুদানের চেক বিতরণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মসজিদ মন্দিরে অনুদানের চেক বিতরণ
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মসজিদ মন্দিরে অনুদানের চেক বিতরণ

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মসজিদ, মন্দির ও মাদরাসায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মোট ৩লক্ষ ৭৯হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এর ঐচ্ছিক তহবিল হতে ২৬জন ব্যক্তিকে ১লক্ষ ১৯হাজার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে ১০টি মসজিদ, ২টি মন্দির ও ১টি মহিলা মাদরাসায় ২০হাজার করে ২লক্ষ ৬০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সংসদ সদস্যের পিএস আব্দুল মতিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উচাখিলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সরিষা ইউপি চেয়ারম্যান কাজী শাহজাহান, রাজিবপুর ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম প্রমুখ।

ঈশ্বরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার অপহরকারী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে নেওয়ার ৫ দিন পর ছাত্রীকে উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরি গ্রামের মুনসুর উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩২) একই গ্রামের বাচ্চু মিয়ার কন্যা স্থানীয় মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করত। একপর্যায়ে ছাত্রীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। সাইদুল তিন সন্তানের জনক হওয়ায় ছাত্রীটির বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। এতে সাইদুল ক্ষিপ্ত হয়ে গত ২৬ জুন রাতে ছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
এব্যপারে অপহৃতার পিতা বাদি হয়ে ২৭ জুন সাইদুল সহ তিনজনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকরাম হোসেন প্রযুক্তির সহায়তায় গাজীপুরের মাওনা এলাকা থেকে বুধবার ছাত্রীটিকে উদ্ধার করে এবং প্রধান আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, উদ্ধারকৃত ছাত্রীকে বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে এবং জনাববন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামী সাইদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)