সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » সাবেক সেনা সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম
সাবেক সেনা সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম
হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে মামুন মোল্লা নামে এক সাবেক সেনা সদস্যের ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
গতকাল ১৯ জুলাই রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।এতে আহত হন মামুন মোল্লা (৫২), তার স্ত্রী হাসিনা বেগম (৪২) ও ছেলে জোবায়ের (১৬)। থানা পুলিশ সূত্রে জানাযায়, ওই রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ৫-৭ জন দূর্বৃত্তরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। দূর্বৃত্তদের উপস্থিত টের পেলে মামুন মোল্লা ও তাদের মাঝে হাতাহাতি হয়। এক পর্যায় দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করেন। এলাকাবাসী টের পেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা অবহিত আছে। পার্শ্ববর্তী থানাতে তথ্য দেওয়া হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)