শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জুলাই ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সুদে জড়িয়ে মানুষ ফতুর
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সুদে জড়িয়ে মানুষ ফতুর
শুক্রবার ● ২৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদে জড়িয়ে মানুষ ফতুর

ছবি সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ৯ উপজেলায় কারেন্ট সুদে জড়িয়ে মানুষ ফতুর, যাচ্ছে প্রাণ! পালাচ্ছে মানুষ। সুদখোরদের নির্মম নির্যাতনে মানুষ এখন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এটা এখন এ উপজেলার সাধারন ঘটনা হয়ে দাড়িয়েছে। অত্যাচারের স্টীমরোলারে পিষ্ট সাধারণ মানুষ এখন সব হারিয়ে নিঃস্ব। অবস্থাটা এমন, যেন সব কিছুই সুদে কারবারিদের হাতে জিম্মি। সুবিচার না পাওয়া অসহায় মানুষ গুলো এখন আর বিচার চায় না। বৃহস্পতিবার বিকেলে বড় আক্ষেপের সাথে এমনটাই জানালেন সুদের দায়ে সব হারানো সুব্রত সরকার (৪০)।
উপজেলার সাবোখালী গ্রামের ভরত সরকারের ছেলে কৃষক সুব্রত সরকার জানান, জীবিকার তাগিদে তিনি আড়ুয়াবর্নী ডরপাড়া গ্রামের শহীদ শেখসহ বেশ কয়েক জনের কাছ থেকে কয়েক লাখ টাকা সুদে নেন। এক বছরে ওই টাকার ৩-৪ গুন টাকা দিলেও এখনও তাদের টাকা পরিশোধ হয়নি। বর্তমানে সুদে কারবারিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অবর্ননীয় অত্যাচার নির্যাতন করছে। তাই তিনি সব হারিয়ে নিঃস্ব হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
উপজেলার কালশিরা গ্রামের কলেজ ছাত্র রাজীব মালাকার জানান, তার কাকা অজয় মালাকার সবুর শেখের কাছ থেকে ২ লাখ টাকা সুদে নেন। সেই বাবদ জমি বিক্রি করে সবুরকে ৮ লাখ টাকা দেয়ার পরও সে আরও ৪ লাখ টাকা দাবি করে। তখন তার কাকা অজয় পালিয়ে গেলে রাজীবের বাবা ভাস্কার্য শিল্পী রাম প্রসাদ মালাকারকে অত্যাচার শুরু করে। সেই অত্যাচার সইতে না পেরে রাম প্রসাদ মালাকার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
রাজিব আরও জানান, এর আগে সুদেকারবারি হানিফ শিকদারের অত্যাচারে রুইয়ারকুল গ্রামের সনজিত ব্রক্ষ্ম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরও আগে দেনার দায়ে সুরশাইল গ্রামের মাওলানা হারুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সর্বশেষ এখানে গত ২০ জুলাই সুদখোরদের নির্মম অত্যাচার-নির্যাতন সইতে না পেরে স্কুল শিক্ষিকা হাসিকনা বিশ্বাস (৩৮) আত্মহত্যা করেছেন। এর আগে সুদখোরদের দেনা থেকে রেহাই পেতে উপজেলার গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার পান্ডে আত্মাহুতির চেষ্টা চালান।

এছাড়া সুদে কারবারিদের অত্যাচারের স্টীমরোলারের চাপ সইতে না পেরে বাপ-দাদার ভিটে-মাটি ফেলে পালিয়েছে কুরমনি গ্রামের শিব শংকর বিশ্বাস, দিপঙ্কর বিশ্বাস, শংকর মজুমদার, সুবাস বসু, চিতলমারী বাজারের ব্যবসায়ী ফোরকান আলী, খড়মখালী প্রকাশ বালা, হরিবর মন্ডল, নীতিশ মন্ডল, সাবোখালী গ্রামের পরিতোষ মজুমদার, বৈষ্ণব বিশ্বাস, কালশিরার অজয় মালাকার, কৃষ্ণ মালাকার, বিন্দু ব্রক্ষ্ম, বাবু ব্রক্ষ্ম, কালিপদ মজুমদার কালা, হরষিত বিশ্বাস, বেন্নাবাড়ি গ্রামের মনোজ বিশ্বাস ও বিমল বিশ্বাসসহ শতাধিক মানুষ। তাছাড়া বহু মানুষের ভিটেমাটি জোর পূর্বক লিখে নিয়েছে সুদখোররা। এ ব্যাপারে শহীদ শেখ, হানিফ শিকদার ও সবুর শেখ কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, স্কুল শিক্ষিকার দূর্ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। বিষয়টি আইন-শৃংখলা বাহীনি তদন্ত করছে। এছাড়া সরকারী অনুমোদন ছাড়া কেউ অবৈধ ভাবে অর্থলগ্নী ব্যবসা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের প্রক্রীয়া চলছে বলে তিনি উল্লেখ করে।
বাগেরহাটে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার উদ্ধোধন

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার উপজেলার বারইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার এর শুভ উদ্ধোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণারের উদ্ধোধন করেন।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা পারভিন।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গাছের চারা রোপন করা





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)