বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা
মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি বড়বিল এলাকায় ইজারা বহির্ভূত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কামাল পাশা (৪০) নামে এক প্রভাবশালীকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা অবৈধভাব বালু উত্তোলনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ধারার অপরাধে ১৫ ধারায় এ শাস্তি প্রদান করেন।
জানা যায়, মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকা থেকে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকায় হালদা নদীর উপকুলে ডলু খালে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যান। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. কামাল পাশা নামের এক অবৈধ বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান নির্বাহী মেজিস্ট্রেট।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)