শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » গণপরিবহনে ২য় দিনের মত পুলিশের অভিযান
প্রথম পাতা » খুলনা বিভাগ » গণপরিবহনে ২য় দিনের মত পুলিশের অভিযান
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণপরিবহনে ২য় দিনের মত পুলিশের অভিযান

ছবি : সংবাদ সংক্রান্তমো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে ২য় দিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদেরকে অবহিত করা করা হয়। জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

ঝিনাইদহে ১২শ ছাড়াল করোনা আক্রান্ত
ঝিনাইদহ :: ঝিনাইদহে নতুন করে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২৬০ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৭ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১২৬০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৩২ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২০ জন।

অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য গণপরিবহনে ২য় দিনের মত পুলিশের অভিযান
ঝিনাইদহ :: ঝিনাইদহে ২য় দিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদেরকে অবহিত করা করা হয়। জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে । আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক করোনা আক্রান্ত
ঝিনাইদহ :: এবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ কুমার বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০ জনে দাড়াল এবং এ পর্যন্ত মুত্যু হয়েছেন ২২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিণাকুন্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন রয়েছেন। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না বলে জেলায় করোনা ভারাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে জেলা প্রশাসক সরোজ কুমার নাখ জানান। তিনি বলেন, “বারবার সতর্ক করা হলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। নিরাপদ দূরত্ব বিধির তোয়াক্কা করছে না; এমনকি মাস্কও ব্যবহার করছে না। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে, কিন্তু লোকজনের কোনো কিছুতেই পরোয়া নেই।

ঝিনাইদহে সরকারী আইন অমান্য করে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার
ঝিনাইদহ :: সরকারী আইন অমান্য করে ঝিনাইদহ গোটা জেলা জুড়েই বিভিন্ন হাটবাজারে লাইসেন্স বিহীন অরক্ষিতভাবে অবাধে চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা। মান নির্ণয় ছাড়াই এসব সিলিন্ডার গ্রামীণ জনপদের মানুষ ব্যবহার করছে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই শৈলকুপা উপজেলার ১৪ টি ইউনিয়নে ও ১টি পৌরসভার প্রায় সব হাটবাজারে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার।শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ঝুঁকিপূর্ণ এ জ্বালানির ব্যবসা চালানো হচ্ছে। এসব গ্যাস সিলিন্ডার থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ, শিতালী, ধাওড়া, নাগিরাট, হাটফাজিলপুর, শেখপাড়া. চরিয়ারবিল, ভাটই. রয়েড়া, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, গাড়াগন্জ,কচুয়া বাজারসহ বিভিন্ন হাটবাজারের, মুদি দোকান, ফার্নিচারের দোকান, ফটোকপির দোকান, এমনকি ফ্ল্যাক্সিলোডের দোকানে পাওয়া যাচ্ছে গ্যাস সিলিন্ডার যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। কিন্তু এসব দোকানে নেই কোনো আগুন নির্বাপক যন্ত্র। বড় কোনো দুর্ঘটনা ঘটলে নেই প্রতিকারের ব্যবস্থা। জনবহুল কিংবা আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ এ ব্যবসার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত।জ্বালানি অধিদপ্তরের আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান এলপি গ্যাস বিক্রি করবে, তাদের বিক্রির স্থান সম্পূর্ণ সুরক্ষিত রেখে ব্যবসায়িক কার্যক্রম চালাতে হবে। গ্যাস বিক্রির স্থানে কমপক্ষে পাকা ফ্লোরসহ আধপাকা ঘর, অগ্নিনির্বাপক সিলিন্ডার, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। এ ছাড়া থাকতে হবে জ্বালানি অধিদপ্তরের অনুমোদন। এদিকে বর্তমান সময়ে শৈলকুপা উপজেলায় সিলিন্ডার গ্যাসের ব্যাপক চাহিদা বেড়েছে। ব্যাপক চাহিদা থাকার কারণে একশ্রেণির ব্যবসায়ী সিলিন্ডার নিজেদের ইচ্ছানুযায়ী যেখানে সেখানে গ্যাস সিলিন্ডার ফেলে রেখে ব্যবসা করছে। হাতেগোনা দু-একজন ব্যবসায়ী ছাড়া অন্য কারও নেই সুরক্ষা ব্যবস্থা। এ ব্যাপারে লাঙ্গলবাঁধ বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সঞ্জয় কুমার কুন্ডু জানান,বৈধ কাগজপত্র ছাড়া এই ব্যবসা করার নিয়ম নেই। অথচ একশ্রেনীর অসাধু ব্যবসায়ীরা অন্য ব্যবসার পাশাপাশি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করায় এই ব্যবসা করার যাদের অনুমতি আছে তারা ক্ষতি গ্রস্থ হচ্ছে।ধাওড়া বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাঙ্গির হোসেন জানান ,বর্তমানে বসুন্ধরা এলপি গ্যাস ৭৫০ টাকা ,ওমেরা এলপি গ্যাস ৭৫০, নাভানা এলপি গ্যাস ৭৪০টাকা ও বেকস্মিকোর ইস্মাট এলপি গ্যাস প্রতি বোতল বাজারে ৭৮০টাকা দরে বিক্রি হচ্ছে। এসব ব্যবসায়ী সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ঝুঁকি নিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। বাড়তি লাভের আশায় দোকানের বাইরে ফুটপাতে রোদে ফেলে রাখা হয়েছে এসব সিলিন্ডার। রাস্তার কিনারে রাখা এসব সিলিন্ডারের পাশ ঘেঁষেই চলছে দ্রুতগামী যানবাহন। ফায়ার সার্ভিস ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এক একটি সিলিন্ডার বিষ্ফোরিত হলে তা একটি শক্তিশালি বোমার সমান বিস্ফোরিত হয়। যে সব প্রতিষ্টান গ্যাস সিলিন্ডারের ব্যাবসা করে থাকে, তাদের ফায়ার সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষণ নিতে হয়, ফায়ার সার্ভিসের কাগজপত্র সংগ্রহ করে বিষ্ফোরক দ্রব্য আইন মেনে ব্যাবসা করতে পারে।আইন না মেনে গ্যাস সিলিন্ডার ব্যাবসা করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়াও ঝুকিপূর্ন সিলিন্ডারে গ্যাস সরবরাহ, ওজনে কমসহ বাড়তি দাম নেয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, অরক্ষিতভাবে অবাধে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি আমারা অবগত আছি। যেসব দোকান বৈধ সনদ ছাড়া অবৈধ ও মেয়াদোত্তীর্ণ গ্যাস বিক্রি করছে সেগুলোকে খুব শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৭জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১শিশু, ৫ নারীসহ ৭জনকে আটক করেছে বিজিবি। বৃহষ্পতিবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চয়ন বিশ্বাস (২০), প্রিয়াংশা বিশ্বাস (১৮), রিমু বিশ্বাস (০৩),রুনু বিশ্বাস (৩৫), মিনতী বিশ্বাস (৩০), নমিতা রায় (৩২) এবং সুমি আাক্তার (২৫)। সকলের বাড়ি গোপালগঞ্জ উপজেলার ডোমরাশুর ও বাগেরহাটের নলবুয়িনা গ্রামে। খাশিলপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫ নেপা মাঠ হতে এই ৭ জনকে আটক করা হয়। এ ব্যপারে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ১৯৭৩ এর ১১(১)/(গ) ধারায় মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে । যার নং ১৮।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)