শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে রেল সচিবের মতবিনিময় সভা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে রেল সচিবের মতবিনিময় সভা
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে রেল সচিবের মতবিনিময় সভা

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, বন্যা, চলমান ত্রাণ কার্যক্রম, আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভায় অনূষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেল সচিব মো. সেলিম রেজা।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন। স্বাগত বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।

সভায় বক্তারা চাটমোহর রেলস্টেশনের আধুনিকায়ন, ট্রেন ও আসন সংখ্যা বাড়ানোর দাবি জানান। সেইসাথে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার সংকট, করোনার ত্রাণ বিতরনে সমন্বয়হীনতার অভাবসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভা শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন রেল সচিব।

রেল সচিব মো. সেলিম রেজা বলেছেন, আমরা বীরের জাতি। সারাবিশ্বে করোনা মহামারীর মাঝে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভাল অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি মেনে নেয়া হবে না। কোথাও কোনো অন্যায় প্রশয় দেয়া হবে না। আমরাও সে লক্ষে কাজ করছি। মহামারীর মাঝে ডাক্তার, পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অপ্রতিরোধ্য বাংলাদেশ গঠনে কাজ করছি।

চাটমোহরবাসীর দাবির প্রেক্ষিতে রেল সচিব জানান, চাটমোহর স্টেশনে ট্রেনের টিকেট সংখ্যা বাড়ানো হবে। ট্রেন থামার সময় এক মিনিট বাড়িয়ে তিন মিনিট করা হবে। চাটমোহর স্টেশনের সংস্কার করা হবে। পাবনার উন্নয়নে চেষ্টা থাকবে সবসময়।

সভায় সিভিল সার্জন জানান, পাবনায় করোনা আক্রান্তের হার ১০.৩৭। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ ৯৬১৩ জনের, রিপোর্ট পাওয়া গেছে ৯০৭২ জনের। মোট করোনা পজিটিভ ৯৪১ জন। সুস্থ্য ৮২২ জন। ৯ জন মারা গেছে। বর্তমানে জেলায় ১১০ জন আক্রান্ত রয়েছে।

এর আগে রেল সচিব চাটমোহর রেলস্টেশন পরিদর্শণ করেন এবং স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)