শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » রাজনীতি » এমপি মোকাব্বির খানকে নিয়ে বিএনপির ক্ষোভ
প্রথম পাতা » রাজনীতি » এমপি মোকাব্বির খানকে নিয়ে বিএনপির ক্ষোভ
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপি মোকাব্বির খানকে নিয়ে বিএনপির ক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর বাড়িতে হঠাৎ ছুটে যান সিলেট-২ আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। (২৭ আগষ্ট) বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে ইলিয়াসের বাড়িতে গিয়ে তার মা সূর্যবান বিবির সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার বিকেল থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং ইলিয়াস পরিবারের কেউ জানতে না এমপি মোকাব্বির খান ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাড়িতে যাবেন। কিন্তু এভাবে এমপি মোকাব্বির খান সাবেক এমপি ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর বাড়িতে হঠাৎ ছুটে যাবেন কখনও বিএনপি নেতাকর্মীরা মনে করেননি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এবিষয়ে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এনিয়ে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। এব্যাপারে উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান বলেন, বিগত নির্বাচনে এম. ইলিযাস আলীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মাত্র তিনদিনে এমপি হন মোকাব্বির খান। তিনি বিজয়ী হওয়ার পর ইলিয়াস আলী ও বিএনপিকে ভুলে গিয়ে শপথ গ্রহন করেন। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপির উপস্থিতি নিয়ে সরকার দলীয় দুটি অংশে বিভক্ত হয়ে হামলার ঘটনায় মামলা হয়। কিন্তু এখন হঠাৎ করে এমপি আমাদের প্রিয় নেতা ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর মায়ের সাথে দেখা করতে যাওয়াকে পজেটিভ হিসেবে দেখছি না। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুরমান খান বলেন, তিনি (এমপি) বিএনপির ভোটে নির্বাচিত হয়ে বিএনপি এবং আমাদের নেতা ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর পরিবারকে ভুলে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি ইলিয়াস আলীর বাড়িতে যাওয়ার বিষয়টি নেতাকর্মীরা মেনে নিতে পারছেনা। পৌর বিএনপির সিনিয়র সদস্য আবদুল হাই সাংবাদিকদের বলেন, এমপি মোকাব্বির উড়ে এসে জুড়ে বসেন। হঠাৎ করে তিনি কেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর বাড়িতে গেলেন তা আমাদের জানা নেই। বিএনপি-তথা ইলিয়াস পরিবারের সাথে তাঁর কোনো সর্ম্পক নেই। ইলিয়াস আলীর বাড়ি এমপির যাওয়ার বিষয়টি আমাদের জন্য শুভনীয় নয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লিলু মিয়া সাংবাদিকদের বলেন. জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ইলিয়াস পরিবারের সহযোগিতায় এবং বিএনপির ভোটে এমপি নির্বাচিত হয়েছিল মোকাব্বির খান। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর থেকে ইলিয়াস পরিবার ও বিএনপি নেতাকর্মীর সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি। কিন্তু নির্বাচনের প্রায় দেড় বছর পর হঠাৎ আমাদের প্রিয় নেতা নিখোঁজ ইলিয়াস আলীর বাড়িতে তিনি যান। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের বলেন, মোকাব্বির খান আমাদের বাড়িতে যাবেন এ বিষয়টি পরিবার কিংবা দলীয় কোনো নেতাকর্মীর জানা ছিল না।
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান সাংবাদিকদের বলেন, মানবিক দায়িত্ব নিয়ে ইলিয়াস আলী সাহেবের মা-কে দেখতে গেছি। রামধানা গ্রামে সেদিন গিয়েছিলান মনে করছি ইলিয়াস আলী সাহেবের মা-কে না দেখিয়া আসা নৈতিকতার মধ্যে পড়ে। তাই দেখে আসলাম। আমাকে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ খারাপ মন্তব্য করলে সেটা হবে রুচিবোধের অভাব। তিনি বলেন, আমি রাজনৈকিভাবে কোন চিন্তা করছিনা। নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মী আমাকে সহযোগিতা করায় আমি চির-কৃতজ্ঞ। আমি আমার মত চলি। আমি আমার মত করি। প্রসঙ্গত, ইলিয়াস আলীর ইমেজ, স্থানীয় বিএনপি ও ইলিয়াস পরিবারের প্রত্যক্ষ সহযোগিতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোকাব্বির খান। সাংসদ হিসেবে শপথ গ্রহণকে কেন্দ্র করে পরবর্তীতে ইলিয়াস পরিবারের সঙ্গে মোকাব্বির খানের দূরত্ব সৃষ্টি হয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি ইলিয়াস আলীর মায়ের সঙ্গে সাক্ষাত করলেন।





রাজনীতি এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)