শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পৌর মেয়রের হস্তক্ষেপে তক্ষক অবমুক্ত
খাগড়াছড়িতে পৌর মেয়রের হস্তক্ষেপে তক্ষক অবমুক্ত
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির জেলা সদরের গঞ্জপাড়া থেকে উদ্ধারকৃত তক্ষক পৌর মেয়র রফিকুল আলমের হস্তক্ষেপে অবমুক্ত করা হয়।
জানা যায়, আজ শনিবার ২৯ আগস্ট বিরল প্রজাতির সরীসৃপ তক্ষকটি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসলে এলাকাবাসী আনসার রফিক ও কালা বাবুলকে আটক করে। এসময় আনসার রফিক ও কালা বাবুল তাদের সহযোগীদের সহযোগিতায় তক্ষকটি রেখে কৌশলে পালিয়ে যায়। খাগড়াছড়িতে একটি চক্র আনসার রফিক ও কালা বাবুলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষক পাচার করে আসছে বলে সূত্রে জানা যায়। পরে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের হস্তক্ষেপে বিলুপ্তপ্রায় প্রাণীটি অবমুক্ত করতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রশিদের নিকট হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মাসুম রানা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক মাসুদ, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১