শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পর্ণোগ্রাফি মামলায় স্বামী-ভাসুর গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পর্ণোগ্রাফি মামলায় স্বামী-ভাসুর গ্রেফতার
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্ণোগ্রাফি মামলায় স্বামী-ভাসুর গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ডির্ভোসের পর আমেরিকা প্রবাসী স্ত্রীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় পর্ণোগ্রাফি মামলায় স্বামী ও তার বড় ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হচ্ছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামের হাজী ইদ্রিছ আলীর পুত্র নুরুজ্জামান মিনার (৩২) ও তার বড় ভাই আনহার আলী (৪২)।
শনিবার রাতে উপজেলা সদরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃত দুই আসামিসহ ৫জনের বিরুদ্ধে থানায় ওই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের মশুলা (মজলিশ ভোগশাইল) গ্রামের আলতাব আলীর পুত্র আলকাছ আলী, (মামলা নং-১৪)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর প্রেমের সম্পর্কে আসামি নুরুজ্জামান মিনারের সাথে নোটারি পাবলিকের মাধ্যমে তার আমেরিকা প্রবাসী বোনের বিয়ে হয়। পরবর্তিতে উভয় পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নিয়ে ১৮সালের ১১ এপ্রিল সামাজিকভাবে ২৫ লাখ টাকা কাবিননামার মাধ্যমে পুনরায় আনুষ্ঠানিকতা করা হয়। অবশেষে একই সালের ১৫ মে তার বোন আমেরিকা চলে যান। এরপর থেকে তার বোনকে বিভিন্ন সময় টাকার জন্য চাপ সৃষ্টি করে স্বামী নুরুজ্জামান মিনার। দেশে থাকতেও টাকার জন্য অশুভ আচরণ করতো স্বামী। এর পূর্বে কৌশলে মোবাইল ফোনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বিভিন্ন ধরণের ভিডিও আর ছবি ধারণ করে রাখে স্বামী নুরুজ্জামান মিনার। টাকা না দেয়ায় এসকল গোপন ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
আর এই হুমকির পরিপ্রেক্ষিতে ১৯ সালের ৬ডিসেম্বর তার আমেরিকা প্রবাসী বোন স্বামী নুরুজ্জামান মিনারকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ওই ছবি আর ভিডিওগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুকের ফেইক আইডির মাধ্যমে ছড়িয়ে দেয়।
এঘটনায় আলকাছ আলী বাদি হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর তারা দুই সহোদরকে গ্রেফতার করে পুলিশ।
রোববার সকালে আনহার আলীকে কোর্টে প্রেরণ করা হলেও নুরুজ্জামান মিনারকে অসুস্থ্যতার জন্য সিলেট ওসমানী হাসপতালে ভর্তি করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নুর হোসেন জানান।

বিশ্বনাথে সাংবাদিক প্রণঞ্জয়ের বিয়ের অন্যরকম বৌভাত

বিশ্বনাথ :: মহামারি করোনাভাইরাসের কারনে বিয়ে বা সকল সামাজিক অনুষ্ঠানগুলোতে বিশাল আয়োজনের নিষেধাজ্ঞা রয়েছে। এমন সংকটকালীন সময়ে যারাই বিয়ে করছেন তারা পরিবার নিয়ে সীমিত পরিসরে আয়োজনের মাধ্যমে বিয়ে, বৌভাত সেরে নিচ্ছেন।
এমন সময় সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু তার বৌভাতের খাবার বিতরন করেছেন দুটি এতিম খানায়। তিনি বিশ্বনাথ উপজেলার সাবেক কৃষকলীগ নেতা মৃত শ্রী প্রভাত বৈদ্যের ছেলে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পারিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর বিকেলে উপজেলার রামপাশা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কাদিপুর-আজিজনগরের আল হিকমাহ একাডেমী ও এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।
এই দুই এতিমখানায় শিশুদের দুপুরের খাবার প্রদান করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন এই সাংবাদিক। এরআগে গত ৯ সেপ্টেম¦র পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়।
তার পক্ষে খাবার বিতরণ করেন বিশ্বনাথ বন্ধুসভার সাধারণ সম্পাদক নবীন সোহেল ও সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম ও সংগঠক তাজুল ইসলাম তাজুল।
এতিমখানায় বৌভাতের অনুষ্ঠান আয়োজনের প্রসঙ্গে প্রণঞ্জয় বৈদ্য অপু বলেন, বিয়ে ও বৌভাতে পরিবারের ও ঘনিষ্ট বন্ধুদের নিয়ে অনুষ্ঠানগুলো সেরেছেন। ইচ্ছা থাকলেও করোনার কারনে অনেককে দাওয়াত দেওয়া হয়নি। তিনি জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল অনুষ্ঠানের বদলে বঞ্চিত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে নিজেকে গর্বিত মনে করছেন। এভাবে বঞ্চিত ও দুস্থদের খাবার খাওয়ানোর নতুন ঐতিহ্য প্রচলন চালু করা এখন অতি প্রয়োজন।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)