শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মহিলা কলেজের শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মহিলা কলেজের শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে মহিলা কলেজের শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রর্তীকি ছবিগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন মাঝির বিরুদ্ধে ছাত্রীকে বিয়ে করে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী মনিরা ইয়াসমনি বাদী হয়ে আজ রবিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান আসামী আল-আমিন মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। আল-অমিন মাঝি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মো. তৈয়বুর রহমান মাঝির ছেলে। তিনি ৪ বছর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে গণিতের প্রভাষক পদে যোগদেন। মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করার পরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রভাষক আল আমিন। বিয়ের এক বছর যেতে না যেতেই ওই ছাত্রীকে ও তাঁর পরিবারকে ৫ লাখ টাকা যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। গত ২৭ মার্চ ছাত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ছাত্রীর মা ও আত্মীয় স্বজন আল-আমিনকে বাড়িতে এনে গত ৪ সেপ্টেম্বের যৌতুকের দাবি পরিহার করে ঘর সংসার করার অনুরোধ জানায় । আল-আমিন মাঝি পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে বাবার বাড়ি থেকে আর তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়ে দেন প্রভাষক আল আমিন মাঝি।
বাদীর আইনজীবী আক্কাস সিকদার জানান, আদালত যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ঝালকাঠি:: ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ রবিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ মেয়েটির মা নিজ স্বামীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন বরিশালকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বিবরণ ও পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নন রসুলের সাথে কথা বলে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাবার বাড়িতে বেড়াতে যায়। স্বামী মামুন তাঁর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণচেষ্টা করেন। পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে বিষয়টি মেয়ে তাঁর মাকে জানালে বাবা মামুন হাওলাদার কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। ২৮ আগস্ট রাতে মামুন হাওলাদার ঘর থেকে স্ত্রীর জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। মামুনের স্ত্রী রেশমা বেগম দীর্ঘদিন বিদেশে ছিল ।
বাদীর আইনজীবী বণি আমিন বাকলাই জানান, স্ত্রী ও তিন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন স্বামী মামুন হাওলাদার। এ অবস্থায় সংসারের খরচ যোগাতে বিদেশ যান প্রথম স্ত্রী। সন্তানরা বাবার বাড়িতে থাকতো। করোনার মধ্যে বিদেশ থেকে দেশে আসেন । খবর পেয়ে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই প্রথম স্ত্রী ও সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যায় মামুন। স্ত্রী মেয়েদের রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে মামুন তাঁর বড় মেয়েকে ধর্ষণের চেস্টা করে। আদালত বাদির বক্তব্য গ্রহণ করে পিবিআইকে অনুসন্ধ্যানের নির্দেশ দিয়েছেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)