শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা » খুলনায় পাটকল রক্ষায় বিশাল সমাবেশ, দাবি না মানলে হরতালের হুমকি
প্রথম পাতা » খুলনা » খুলনায় পাটকল রক্ষায় বিশাল সমাবেশ, দাবি না মানলে হরতালের হুমকি
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় পাটকল রক্ষায় বিশাল সমাবেশ, দাবি না মানলে হরতালের হুমকি

ছবি : সংবাদ সংক্রান্তখুলনা প্রতিনিধি :: পাট শিল্প রক্ষা, দুর্নীতি-লুটপাট বন্ধ, অবসরপ্রাপ্ত ও কর্মরত সকল শ্রমিককের বকেয়া এককালীন পরিশোধ ও পাটকলের আধুনিকায়নসহ ১৪ দফা দাবিতে খুলনার খালিশপুরে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার বিকেল ৪ টায় পিপলস্ গোলচত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে খালিশপুর, রাজঘাট অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা যোগ দেন। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক এডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন কারা নির্যাতিত শ্রমিকনেতা অলিয়ার রহমান ও নুরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, সিপিবির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনার সভাপতি কোহিনুর আক্তার কণা, নারী সেল, খুলনার আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসিনসহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছবি : সংবাদ সংক্রান্ত
অলিয়ার রহমান বলেন, আটঘন্টা মেশিনের সাথে লড়াই করে একজন শ্রমিক হিসেবে ন্যায্য মজুরি আমার অধিকার। শরীরে এক বিন্দু রক্ত থাকতে পাটকল লুটপাট হতে দিব না।

নুরুল ইসলাম বলেন, পাটকল বন্ধ রাখায় শ্রমিকরা তাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের কাজে পাঠাচ্ছেন।

শামসেদ আলম শমসের বলেন, বিজিএমসি এবং মন্ত্রণালয় দুর্নীতি করে পাট শিল্প ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার লুটপাট করার চেষ্টা করছে। বরিশালে দুপুরে সরকারকে বাধ্য করা হবে।

পাট শিল্প, পাটকল শ্রমিকদের দুর্দিনে বহু শ্রমিক নেতা খলনায়কে পরিণত হয়েছেন। সিবিএ নন সিবিএ সাইনবোর্ড ব্যবহার করে বিজেএমসি এবং কর্মকর্তাদের দালালি চামচামি করে তারা আজকে মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

প্রয়োজনে খালিশপুর থেকে গণভবন অভিমুখে শ্রমিকদের প্রতি ঘোষিত কোন অঙ্গীকার সরকার পূরণ করছে না।
শ্রমিকদেরকে জীবিকা ও বসতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র বন্ধ না করলে সরকারকেও টিকতে দেয়া হবে না।

কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, মিথ্যাবাদীরা ক্ষমতায় আছে। তাদের কোনো কথায় বিশ্বাস নেই আমাদের, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।
ছবি : সংবাদ সংক্রান্ত
জোনায়েদ সাকি বলেন, সরকার যদি দুর্নীতি-লুটপাট থেকে সরে না আসে অবিলম্বে রাষ্ট্রীয় পরিচালনায় পাটকল চালুর ঘোষণা না দেয় তাহলে ঝাড়ু মিছিল থেকে শুরু করে অবরোধ, হরতালসহ বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ মরিয়া প্রমাণ দেখাতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে এডভোকেট কুদরত-ই-খুদা বলেন, পাটকল রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পদ এগুলো বিক্রি করা চলবে না। খুলনার আন্দোলনকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। চলতি মাসের মধ্যে দাবি না মানলে আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমাবেশ পরিচালনা করেন নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশিদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ খুলনা জেলার আহবায়ক জনার্দন দত্ত নান্টু ও ইউসিএলবি’র নেতা আনিসুর রহমান মিঠু।





খুলনা এর আরও খবর

পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
আজ সেই ভয়াল ১৫ নভেম্বর  : সিডরের ১৫বছর আজ সেই ভয়াল ১৫ নভেম্বর : সিডরের ১৫বছর
স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ