শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » হারানো প্রাণ ফিরে পেল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার
প্রথম পাতা » জয়পুরহাট » হারানো প্রাণ ফিরে পেল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হারানো প্রাণ ফিরে পেল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার

ছবি : সংবাদ সংক্রান্তনিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গত কয়েক দিন থেকে প্রত্মতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর পাহাড়পুর জাদুঘর খুলে দেওয়ায় দর্শনার্থী, ব্যবসায়ী ও স্থানীয়রা খুশি হয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টার খোলার পর কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-আনসার ব্যাটালিয়ন সদস্য, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রথম ভাগে অল্প সংখ্যক দর্শনার্থী এসেছেন। তারা কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে বৌদ্ধবিহারের ভেতরে ঢুকেছেন। দোকান পাটগুলোতে বেড়েছে কেনাবেচা।

আজ মঙ্গলবার সকালে বৌদ্ধবিহারের ভেতরে ঢুকে দেখা যায়, শ্রমিকেরা বাগানের পরিচর্যা ও রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছেন।

সাপাহার উপজেলা সদর থেকে আসা কাওছার আহম্মেদ বলেন, করোনায় পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ রয়েছে ভেবেই তিনি পরিবার নিয়ে এসেছেন। কিন্তু এখানে এসে জানলেন, বৌদ্ধবিহার খুলেছে। এখন নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে।

পোরশা উপজেলা সদর থেকে আসা দর্শনার্থী জুঁই বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার খুলে দেওয়া হবে, আমরা তা আগে জানতাম না। এখানে আসার পর জানলাম। তবে বৌদ্ধবিহারের মূল মন্দিরের সিঁড়ি ভাঙা থাকায় সেখানে যেতে পারিনি।

পাহাড়পুর বাজারের দোকানি জুয়েল হোসেন বলেন, করোনায় দীর্ঘদিন পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ ছিল। এ কারণে কেনাবেচাও কমে গিয়েছিল। বৌদ্ধবিহার খোলার পর দোকানে বেচাকেনা আগের চেয়ে একটু বেড়েছে।

মূল গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা রাহেলা বেগম বলেন, দর্শনার্থীদের মাক্স পরা বাধ্যতামূলক। তারা মাক্স ছাড়া কোনো দর্শনার্থীকে ভেতর যেতে দিচ্ছেন না। তা ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের ভেতরে ঘোরাঘুরি করতে বলা হচ্ছে। পাহাড়পুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শনার্থীদের খুলে দেওয়ায় আমরা সবাই খুশি।

পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারের বুকিং সহকারী সরজিত পাল জানান, এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। জনপ্রতি টিকিট ২০ টাকা। বুধবার ৪ হাজার টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া খারাপ থাকার কারণে দর্শনার্থী একবারেই কম। এ দিন দুই হাজার ৪০০ টাকার টিকিট বিক্রি হয়েছে। পাহাড়পুর জাদুঘরের অফিস সহকারী বরুণ কান্তি বলেন, গত ১৯ মার্চ থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।





আর্কাইভ