রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নারীকে গণধর্ষণে ৭ আসামী আটক : পুলিশের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নারীকে গণধর্ষণে ৭ আসামী আটক : পুলিশের সংবাদ সম্মেলন
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরে এক বাড়িতে ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ২৪ঘন্টার মধ্যে ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার ২৭সেপ্টেম্বর সকাল ১০টায় পুলিশ সুপার’র সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সম্মলেন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। এ সময় চট্টগ্রাম ডিআইজি উপস্থিত ছিলেন।
জেলা শহরের গোলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে গত বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক অসুস্থ্য বিন্দু লাল চাকমার অভিযোগ, সবাই যখন ঘুমন্ত অবস্থায়, তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট শুরু করে।
বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে পাশের রুমে হাত-পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনাটি ২৩ সেপ্টেম্বর রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে। ডাকাতরা মূল্যবান জিনিস পত্র লুট ও ধর্ষণে ব্যস্ত ছিল। এসময় তারা কানের দুল, আংটি, গোলার চেইন, বিদেশী একটি ক্যামেরা, নগদ ৮০০০/-টাকা সহ স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১