সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গনধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করুন
গনধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করুন
সিলেট প্রতিনিধি :: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে স্বামীকে বেধেঁ স্ত্রীকে গনধর্ষণে অভিযুক্তদের এবং ঢাবি শিক্ষার্থী ফাতেমা আক্তারকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবিতে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(২৭ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত ধর্ষণকান্ডে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, আওয়ামী লীগ নেতা সাব্বির খান, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির, ইস্তিয়াক আলী সুমন, সুমন রায় তালুকদার, দবির খান, পলাশ আহমেদ, ইস্তিয়াক চৌধুরী পিন্টু, মুস্তাক আহমেদ, কাজী মাকসুদ আহমেদ, শাহ-আলম শাওন, আব্দুল মতিন খান মিটু, খালেদ ওসমানী, মাওলানা সালাউদ্দিন আকরাম, মাসুম আহমেদ তারেক, এসএম সুহেল, মাহবুবুল হক শাহীন, তরিকুল ইসলাম মুবিন, জিয়াউল হক জিয়া, নুরুদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম বাপ্পি, নাজমুস সাকিব, দীপঙ্কর টিপু, হাবিবুর রহমাম পাভেল, মইজুল ইসলাম রাহাত, এডভোকেট রাসেল, এ কে এম বাসিত তুহিন, সাব্বির আহমেদ, সৈয়দ হাসান শাহরিয়ার রফি, জামিল আহমেদ, রাজিব, হুসাইন আহমেদ সুহাগ, শাহ সামসুদ্দুহা, প্রিতিরাজ, সায়েদ, রুমেল, সাকিল, মুতালেব, রাজ আহমদসহ সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি