শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » রামু ট্রাজেডির ৮ বছর আজ : এখনও হদিস নেই উত্তম বড়ুয়ার
প্রথম পাতা » কক্সবাজার » রামু ট্রাজেডির ৮ বছর আজ : এখনও হদিস নেই উত্তম বড়ুয়ার
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামু ট্রাজেডির ৮ বছর আজ : এখনও হদিস নেই উত্তম বড়ুয়ার

---নয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: কক্সবাজারের রামু-উখিয়া-টেকনাফে বৌদ্ধবিহার ও বসতিতে দুর্বৃত্তের সাম্প্রদায়িক হামলার ৮ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ যুবকের ফেসবুকে কোরআন অবমাননাকর ছবি দেখাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে হামলা ও অগ্নিসংযোগ চালিয়ে ধ্বংস,লুটপাট করে বৌদ্ধ বিহার ও বসতঘরে। রামু থেকে এর ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে উখিয়া, টেকনাফসহ চট্টগ্রামের পটিয়া পর্যন্ত। আর আতংকে ছিল বাংলাদেশের আনাচে-কানাচে থাকা সব বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এক শ্রেণির ধর্মান্ধরা বৌদ্ধপল্লী ও বিহারে উদ্দেশ্যমূলক ভাবে এই হামলা চালায়। সেই সময় পুড়ে যায় প্রায় ৩০০ বছরের পুরোনো সীমা বিহার সহ রামুর বহু বছরের পুরনো এসব বৌদ্ধ বিহার। হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয় আরও বৌদ্ধ বিহার এবং বসতঘরে। পরদিন ৩০ সেপ্টেম্বর বিকেলে উখিয়া ও টেকনাফের আরও চারটি বৌদ্ধবিহারে হামলা হয়। পুড়ে যায় বিহারে থাকা হাজার বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঘটনার পরপর সরকারের সহযোগিতায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এক বছরের ব্যবধানে ক্ষতিগ্রস্ত বিহার এবং বসতবাড়ি সমূহ পুণঃনির্মাণ করা হয়। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও সংখ্যালঘুদের ধর্মালয় আক্রান্ত হচ্ছে, হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা সম্পত্তি জবর দখল। সব সরকারের আমলে, এমনকি সামরিক শাসকের সময়ও এই নীতিতে কোন পরিবর্তন হয় না। তবে সব সংখ্যাগুরু সম্প্রদায় এক নয়। যদি একই হতো তাহলে যে ১০ ভাগের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে তাদেরও এদেশে থাকা অসম্ভব হতো। কিন্তু এই সব ঘটনা যারা ঘটায় সেইসব উগ্রবাদী সংখ্যাগুরু লোকদের সাজা খুব কমই হয়। যার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে নিপীড়ন নির্যাতন দিন দিন বেড়েই চলেছ। ওরা যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিপীড়ন-নির্যাতনে পারদর্শী তা শুধু নয়, ওরা সমান পারদর্শী মিথ্যা বানোয়াট গুজব ছড়াতে।
সেই রকম এক মিথ্যা গুজব ছড়িয়ে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলার রামু উপজেলায় শান্তিপ্রিয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্ম, পরিবারও প্যাগোডা উপাসনালয়ের ওপর যে আঘাত আনা হয়েছিল, তা ছিল অতি করুণ, বর্বর ও হৃদয়বিদারক। সেই হামলায় যারা অংশ নিয়েছে তাতে যা দেখা গেছে, দেশের স্বার্থে সরকারিদল আর বিরোধীদল একজোট হতে না পারলেও সেই হামলায় রাজনৈতিক পরিচয় ভুলে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সব এক জোট হয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডাও বাড়িতে হুমড়ি খেয়ে পড়েছিল। সেইদিনও কিছু মুসলিম সম্প্রদায়ের লোক বাঁধা দিয়েছিল, কিছু হয়েছিল বৌদ্ধ সম্প্রদায়ের ব্যথায় সমব্যাথী। যেই উত্তম বড়ুয়ার ফেইসবুক আইডি নিয়ে গুজব ছড়িয়েছিল, সেই অভাগা ব্যাক্তি উত্তম বড়ুয়া সেইদিন থেকে এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁর ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত কেউ জানে না। তাঁর স্ত্রী, একমাত্র সন্তান ও আপনজনেরা আছে প্রতীক্ষায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদেরকে কতটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, ভাবতেও বুকের ভিতর হাহাকার করে। বৌদ্ধপল্লী ট্রাজেডির কারণে রামুর হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিতে যে আস্থার সংকট হয়েছে তা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কাটবে না। এমন ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেজন্য দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন ছিল, যা এখনও হয়ে ওঠেনি।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)