শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার
মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকা থেকে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) দলের টোল কালেক্টর কংজ মারমাকে (২৪) একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং নিয়মিত চাঁদা আদায়ের স্টক রেজিস্টারসহ আটক করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মানিকছড়ি- রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে সিন্ধুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহ অভিযানে বের হন। গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির সিন্দুপাড়ায় ইউপিডিএফ কর্মী মংলা মারমার ছেলে কংজ মারমাকে (২৪) অস্ত্র সরঞ্জামাদিসহ আটক করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা।
পরে আটক ব্যক্তিকে সকল সরঞ্জামাদিসহ রামগড় থানায় হস্তান্তর করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১