বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » দীঘিনালায় ইয়াবাসহ আটক নারীকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড
দীঘিনালায় ইয়াবাসহ আটক নারীকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক নারীকে এক বছরের কারাদন্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত নারী মোছাঃ তাহেরা বেগম ওরফে তারা (৪৫) উপজেলার জামতলী বাজার এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের দিকে ওই নারীর নিজ বাড়িতে পুলিশ সাথে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।
ওই নারী এবং তার পরিবারের বিরুদ্ধে আগে থেকেই ইয়াবা ব্যাবসার অভিযোগ ছিল।
ঘটনার সময় তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ড প্রদান এবং ৮হাজার টাকা অর্থ দন্ড করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ উল্লাহ।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই