বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
আক্কেলপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজুয়ান হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রেজুয়ান তিলকপুর বাজার এলাকার বাবলু ড্রাইভারের ছেলে। সে বৈদ্যুতিক, ডিস ও ইন্টারনেট সংযোগের লাইনম্যানের কাজ করত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজুয়ান বুধবার বিকেলের দিকে তিলকপুর বাজারে একটি বিদ্যুতিক খুটিতে উঠে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেজুয়ানের বিষয়টি খুবই দুঃখজনক।





আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
জয়পুরহাটে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে ২০তম এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপিত
জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা
জয়পুরহাটে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি
ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন