শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » হয় বিয়ে, না হয় আত্মহত্যা
প্রথম পাতা » খুলনা বিভাগ » হয় বিয়ে, না হয় আত্মহত্যা
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হয় বিয়ে, না হয় আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ততারেক জাহিদ, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাশেদ মন্ডল (৩০) এর বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা (১৮)। রাশেদ ঐ গ্রামের মৃত হিজাবদি মন্ডলের ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞানে মাস্টার্স পাস করা রাসেল একটি এনজিওতে চাকুরী করতো বর্তমানে বেকার। এ ঘটনার পর থেকেই প্রেমিক রাশেদ পলাতক রয়েছে। উপজেলার গোলকনগর গ্রামের বাসিন্দা ওই মেয়েটি জানায়, প্রেমিকের বাড়ীর নিকট নানা বাড়ী হওয়ার সুবাদে আসা যাওয়ার পথে তার সাথে পরিচয়। ৩ বছর আগে রাসেলের সঙ্গে পরিচয় হয় মেয়েটির। এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও রাসেল পরে বিয়েতে রাজী না হওয়ায় রবিবার প্রেমিক রাশেদের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবী করলে পরিবারের সদস্যরা তাকে মারপিট করে। রাসেল এখন বিয়ে করতে রাজি না হওয়ায় অনশনে বসেছি। বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলেও জানায়। এ ব্যাপারে প্রেমিক রাশেদকে বাড়িতে পাওয়া না গেলেও ঘটনার সত্যতা স্বীকার করে তার মা বেদানা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি তাকে ছাড়ছে না। তিনি বলেন, বিয়ের দাবিতে রবিবার থেকে মেয়েটি আমার বাড়িতে অনশন করছে।

৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে ঝিনাইদহে নারীর সংবাদ সম্মেলন
ঝিনাইদহ :: জেনিয়া সোহানী খান বুলবুলি নামে এক নারীর কাছে মালিবাগ ডিবি হেড কোর্য়াটারের ইন্সপেক্টর সাব্বির ও এস পি মিজান পরিচয়ে ৫ লাখ টাকার চাঁদা দাবী করা হচ্ছে। গত শুক্রবার থেকে ০১৭২০৬৬৮৮৮৭ এবং ০১৯৯৬৭০৫৬১৫ নং মোবাইল ফোন থেকে ডাসবাংলা রকেট হিসাবে টাকা পাঠানোর জন্য হুকমি দেওয়া হচ্ছে। টাকা না দিলে ওই মোবাইল নাম্বার থেকে বুলবুলিকে হত্যার হুমকী দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহেশপুর উপজেলার পুরনন্দপুর গ্রামের শফি উদ্দীন খানের কন্যা জেনিয়া সোহানী খান বুলবুলি এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দুর্বৃত্তরা মুঠোফোনে দাবী করছে নুর হক, দিলিপ হালদার, বাচ্চু, গোলাম হায়দার নান্টু, সাজ্জাদ ও মুজিবর নামের ব্যাক্তিরা মালিবাগ ডিবি হেড কোর্য়াটারে অভিযোগ দিয়েছে। অভিযোগ নিষ্পত্তি করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে বলে হুমকী দেওয়া হচ্ছে। জেনিয়া সোহানী খান বুলবুলি এ ঘটনায় মহেশপুর থানায় মোবাইল নং উল্লেখ করে একটি জিডি করেছেন। যার নং ৮৮৫। জেনিয়া সোহানী খান বুলবুলি লিখিত বক্তব্যে দাবী করেন, ১৫ বছর আগে ভারত থেকে আসা সেবা হালদার, দিলীপ হালদার ও শীতল হালদারদের ঘরবাড়ি বানানোর কোন থাকার জায়গা না থাকায় মানবিক কারনে তাদেরকে থাকার জন্য মহেশপুরের ১৪৪ নং পুরন্দপুর মৌজার ৩৬৫১ নং দাগে ১৭ শতক জমির মধ্যে উত্তর পাশে ১১.৭৫ শতক জমিতে ঘর বানিয়ে দিয়ে থাকার অনুমতি দেন। পরবর্তীতে সেই জমি হিন্দু সম্প্রদায়ের নামে দলিল করে দেন তার মা ও ভাইয়েরা। ১৭ শতক জমির মধ্যে বাকী ০৫ শতক বুলবুলির নামে থাকে। ১৯৯৮ সালে এই ০৫ শতক জায়গাতে শিশু গাছ রোপন করে বাশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়। ২০১৮ সালে ০২ মে দিলীপ হালদার এলাকার কিছু ভুমিদস্যু ও সন্ত্রাসীর সহযোগিতায় বুলবুলির শিশু বাগান কেটে ০৫ শতক জমির উপর জোরপুর্বক টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে। খবর পেয়ে বুলবুলি ২০১৮ সালের ০৬ মে মহেশপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ০৮ মে থানা কর্তৃক নালিশী ঐ জমিতে সালিশ করে জমি ছেড়ে দিতে বলে। সে মোতাবেক দখলদার দিলীপ হালদার ২০১৮ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জমি খালি করার সময় নেন। সময় পার হয়ে গেলেও তিনি জমি খালি না করায় বুলবুলি মহেশপুর নির্বাহী অফিসার বরাবর ২০১৯ সালের ২৫ ফেব্রয়ারি অভিযোগ করলে তিনি ৮ মে নোটিশ প্রদান করেন। নারী হয়ে বুলবুলি পরপর দুই বার ঢাকা থেকে এসে শুনানীতে অংশ নিলেও দখলদার দিলীপ হালদাররা উপস্থিত হননি। উপরন্ত তিনি এলাকার সন্ত্রাসী দিয়ে বুলবুলিকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে যাচ্ছেন। দখলদার নুর হক ও দিলীপ হালদার গত বছর বুলবুলির উপর কোদাল দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় বুলবুলি তার বিরুদ্ধে থানায় মামলা করলে নুর হক পুলিশের হাতে গ্রেফতার হয়। ২০২০ সালের ১ সেপ্টম্বর ঝিনাইদহের সাবেক পুলিশ সুপারের মধ্যস্থতায় দীলিপ ও শীতল হালদার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে ৭ সেপ্টম্বরের মধ্যে বুলবুলিকে জমি বুঝিয়ে দিবে বলে মুচলেকা দিলেও আজো ৫ শতক জমি বুঝে দেয়নি। বরং এলাকার সংখ্যালঘুদের ব্যবহার করে দাগী সন্ত্রাসী, ভুমিদস্যু ও টাউট বাটপারদের দিয়ে হত্যার হুমকী দিচ্ছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার থেকে মালিবাগ ডিবি হেড কোর্য়াটারের ইন্সপেক্টর সাব্বির ও এস পি মিজানের নাম ভাঙ্গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জেনিয়া সোহানী খান বুলবুলি অভিযোগ করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)