শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি

---সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কার্বারীরা নতুন করে ভ্রাতৃঘতি সংঘাতের আশঙ্কা দূর করতে ইউপিডিএফের সাথে হওয়া সমঝোতার শর্ত মেনে চলার জন্য পিসিজেএসএসের প্রতি আহ্বান জানিয়েছেন।
পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি কর্তৃক ২০ অক্টোবর ২০২০ তিনটি স্থানে আয়োজিত সভায় উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ১১৫ জন কার্বারী তাদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে কার্বারীগণ বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পানছড়ি তথা পার্বত্য চট্টগ্রামের উত্তর সীমান্তে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-মুল) মধ্যে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে।’
তারা বলেন, ‘পিসিজেএসএস ইউপিডিএফের সাথে তাদের সম্পাদিত সমঝোতা লঙ্ঘন করে ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করার ফলে এই নতুন উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে উভয় দলের উচ্চ পর্যায়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
কার্বারীবৃন্দ ‘উভয় পার্টির তথা জনগণের জন্য হিতকর উক্ত সমঝোতা লঙ্ঘনকে অসঙ্গত, অপ্রত্যাশিত ও জাতীয় স্বার্থের পরিপিন্থী একটি অদূরদর্শী সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেন এবং ‘সমঝোতা লঙ্ঘনকারী পক্ষকে অবিলম্বে ভুল স্বীকার করে প্রতিপক্ষ দলের নিয়ন্ত্রিত এলাকা থেকে নিজেদের ‘বিশেষ কর্মী বাহিনীকে’ প্রত্যাহারপূর্বক নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা’ দুর করার দাবি জানান।
একই সাথে তারা বহু কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত সমঝোতার সকল শর্ত মেনে চলার জন্য উভয় দলকে অনুরোধ জানান।
বিবৃতিতে কার্বারীগণ ২০১৮ সালের সমঝোতাকে ভিত্তি হিসেবে গ্রহণ করে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে সংলাপ শুরু করতে উভয় দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একমাত্র বৃহত্তর ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার অর্জিত হতে পারে। অপরদিকে নিজেদের মধ্যে সংঘাত-হানাহানি জাতির জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। গত ২২ বছর ধরে চলা ভ্রাতৃঘাতি সংঘাত জাতি ও জনগণের জন্য ক্ষতি ছাড়া কোন মঙ্গল বয়ে আনেনি।’
বিবৃতিতে তারা জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা ইউপিডিএফ ও পিসিজেএসএস ব্যতীত অন্যন্য পাহাড়ি দল ও গ্রুপগুলোকেও সংঘাত ও সহিংসতা পরিহার করে বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
কার্বারীগণ বিবৃতিতে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে, পার্বত্য চট্টগ্রামে ইদানিং পাহাড়ি নারীদের উপর যৌন নিপীড়ন তথা ধর্ষণ ও গণধর্ষণ এবং ভূমি বেদখলের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। খাগড়াছড়ি শহরের বলপিয়ে আদামে এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে সেটলার যুবক কর্তৃক গণধর্ষণ, রাঙামাটির লংগুদুতে এক কলেজ ছাত্রীকে বাঙালি শিক্ষক কর্তৃক স্কুলঘরে ডেকে নিয়ে ধর্ষণ ও বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে এক ত্রিপুরা নারীকে সেটলার কর্তৃক ধর্ষণের ঘটনা নারী নিযাতনের ঘটনার দীর্ঘ তালিকায় নতুন সংযোজন মাত্র।’
তারা নারী নিযাতনের এসব বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
যৌথ বিবৃতিতে কার্বারীগণ ইউপিডিএফ, পিসিজেএসএসসহ সকল দল ও সংগঠনকে নিজেদের মধ্যেকার সকল প্রকার বৈরীতা ভুলে গিয়ে একজোট হয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ব্যাপক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)