শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৪ পেয়েছেন মনোজ বাহাদুর গুর্খা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৪ পেয়েছেন মনোজ বাহাদুর গুর্খা
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৪ পেয়েছেন মনোজ বাহাদুর গুর্খা

---
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: রাঙামাটি পার্বত্য জেলায় সংগীত জগতে বিশেষ অবদান রাখায় কন্ঠ সংগীত বিভাগে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৪ পেয়েছেন রাঙামাটি সাংস্কৃতিক সংগঠন সূর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী মনোজ বাহাদুর গুর্খা ৷
গত শুক্রবার (১৯ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে গুনী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদউলস্নাহ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিম মনোজ বাহাদুরকে গলায় মেডেল পরিয়ে তাঁর হাতে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন৷
সংক্ষিপ্ত আকারে তাঁর জীবনী তুলে ধরা হলো : নাম মনোজ বাহাদুর গুর্খা, পিতা স্বর্গীয় জিত্‍ বাহাদুর মাঝি, মাতা স্বর্গীয়া ভানু মায়া মাঝি, সহধর্মিনী লঙ্মী দেবী গুর্খা৷ বর্তমানে তিনি শহরের জেল রোড বাহাদুর পাড়ায় স্বপরিবারে বসবাস করছেন৷ শিক্ষা বি,এ পাশ, জন্ম ২০জুন ১৯৫৭খ্রিঃ৷
সংগীত জীবন:- তাঁর বড় বোন মঞ্জু রানী গুর্খার হাত ধরে সংগীত জীবন শুরু ৷ বহু গুনী সঙ্গীতঞ্জদের সানি্নধ্য লাভের মধ্যে রয়েছেন, তার মদ্যে স্বর্গীয় সুরেন্দ্র লাল ত্রিপুরা, শ্রী যতীন রোয়াজা, মরহুম দেলোয়ার হোসেন, স্বর্গীয় জগদানন্দ বড়ুয়া, স্বর্গীয় অমিতাভ বড়ুয়া, স্বর্গীয় দীলিপ দাশ গুপ্ত, হিমাংশু বিমল দাশ, স্বর্গীয় কল্যাণ মিত্র বড়ুয়া, স্বর্গীয় সোমেস্বর বড়ুয়া, স্বর্গীয় বিমলেন্দু দেওয়ান প্রমূখ ৷
১৯৭৬ সালে তিনি চট্টগ্রাম বেতারে কন্ঠস্বর পরীক্ষায় উর্ত্তীন হন ৷ সেখােন তিনি সানি্নধ্য লাভ করেন শ্যদ্ধেয় আনোয়ার মুফতি, রঙ্গলাল দেব চৌধুরী, আবু নাঈম, রনজিব বরন চেনধুরী, চান মিয়া, মোহাম্মদ হোসেন’সহ আরো অনেকের৷
তাঁর বন্ধু রিপন চাকমা, সুশানত্ম চাকমা, পিন্টু চাকমা, যেসব গান লিখতেন সেসব গানে গানের সুর করে নিজে গাইতেন ৷ চাকমা গানের পাশাপাশি তিনি বহু বাংলা গান লিখে নিজে সুর করেছেন ৷ তিনি রাঙামাটি বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবে কাজ করেছেন ৷ পাশাপাশি তিনি দীর্ঘদিন উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউট বর্তমানে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট) ও রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ৷ তাঁর বহু গুনী ছাত্র-ছাত্রীদের মধ্যে চমচমী দেওয়ান, জয়তী চাকমা, তরম্নন চাকমা, পঠন চাকমা, সুব্রত চাকমা, প্রতুল চাকমা, রলি চাকমা, আরপনা চাকমা’সহ আরো অনেকে রয়েছেন ৷ বর্তমানে তিনি সুর নিকেতন নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে কাজ করছেন৷ এই সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৫০/৬০জন ছাত্র-ছাত্রী রয়েছে ৷ তাঁর কর্মের স্বীকৃতি স্বরুপ তিনি উপজাতীয় সামাজিক ফোরাম কর্তৃক সংগীতে সম্মাননা-২০০৪ ও শিল্পী নিকুঞ্জ কর্তৃক সম্মাননা-২০০৫ পুরস্কারে ভুষিত হয়েছেন ৷ ব্যাক্তি জীবনে তিনি দুই ছেলে ও এক কণ্যার জনক এবং আট ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ৷
বর্তমান অবস্থান : ১. সঙ্গীত প্রযোজক, বাংলাদে বেতার, রাঙামাটি ৷ ২. সাধারণ সম্পাদক জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, রাঙামাটি জেলা শাখা ৷ ৩. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ৷ ৪. রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সাধারণ সম্পাদক ৷ ৫. সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি ৷
কর্মঃ ১. “জায়” মিউজিক ভিডিও ৷ ২. চাকমা, মারমা মিউজিক ভিডিও, উপজাতীয় গানের এমপি থ্রি মিউজিক সিডি, রাঙামাটি পাগাড়ে নামক মিঙ্ড মিউজিক এ্যালবাম ৷ ৩. চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্টীরদের নিয়ে প্রামান্য চিত্র ৷ ৪. তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক তথ্য চিত্র ৷ ৫. চকমা ভিডিও নাটক কোচ পানা (প্রথম প্রয়াস), “বাঝি বেই” চাকমা মিউজিক ভিডিও, বাংলা ভিডিও নাটক যৌতুক একটি অভিশাপ ৷ ৬. প্রকাশিত গন্থ ক) স্বরলিপি চাকমা গানের বই, খ) নির্যাস (মিঙ্ড) ইত্যাদি ৷





আর্কাইভ