সোমবার ● ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিরা থেকে সাংবাদিক গোলাম সরওয়ারকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার
কুমিরা থেকে সাংবাদিক গোলাম সরওয়ারকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার
চট্টগ্রাম :: অবশেষে চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে সজ্ঞাহীন অবস্থায় সীতাকুন্ডের কুমিরা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে বলেন, ‘কুমিরার একটা লেকের পাশে উনাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি থানাকে জানালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।’
কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী বলেন, ‘বড় কুমিরা বাজার এলাকার একটা খালের পাড়ে উনাকে পাওয়া গেছে। গায়ে কাপড়চোপড় ছিলো না। তিনি নিজেই পরিচয় দিয়েছেন, তিনি একজন সাংবাদিক। পরে তিনি বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরাও থানাকে জানিয়েছি।’
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ) মির্জা সায়েম মাহমুদ জানান, ‘নিখোঁজ হওয়ার সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডে পাওয়া যাওয়ার খবরে শহর থেকে আমাদের একাধিক টিম সীতাকুন্ড গিয়েছে। কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানানো হবে। আগে আমরা তার শারীরিক সুস্থতা এবং সুচিকিৎসা নিশ্চিত করি।’
প্রসঙ্গত; গত বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সরোয়ার। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ। তাকে খুঁজে না পাওয়ায় রবিবার পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। পরে বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত