শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » ৫ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
৫ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। আটকের পর তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ থেকে সর্বমোট ৫ হাজার ৯৭০ পিস উদ্ধার করা হয়।
আটক আসামীরা হলো, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর এ-ত্রি ব্লকের নীর আহাম্মদের ছেলে রোহিঙ্গা শফিক আলম (২৫) ও উখিয়া রাজাপালং ৪নং ওয়ার্ডস্থ পূর্ব ডিগলিয়ার মোঃ কালুর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৭)।
আজ শুক্রবার বিকেল ৩ টায় ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটকের বিষয় নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক, এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)