শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র চাঁদাবাজি
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র চাঁদাবাজি
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র চাঁদাবাজি

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে চাঁদাবাজি করছে আরসা। সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে জোর করে আদায় করা হচ্ছে এসব চাঁদা। কেউ নগদ টাকা দিতে না পারলে চাউল দিতে হয়।

সূত্রে জানা গেছে, রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) কর্তৃক আদায়কৃত এসব অর্থে প্রয়োজনে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা জানিয়েছেন, ৮ নভেম্বর হোছন মাঝির ব্লকের মসজিদের পশ্চিম পাশে মাঠে মিটিং করে। এর আগে ব্লক ভিত্তিক জিম্মাদার দিয়ে প্রতিটি ক্যাম্পে দিনের বেলায় গিয়ে ১২ থেকে ৫০ বছরের রোহিঙ্গাদের নিয়ে আরসার সদস্য হওয়ার প্রস্তাব দিচ্ছে। কেউ অনীহা প্রকাশ করলে তাদেরকে রাতে তুলে নিয়ে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনসহ লাশগুম করারও হুমকি দেয়।

এছাড়াও রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠনের ব্যানারে সংঘবদ্ধ একটি চক্র ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা নাগরিক, দোকান-পাট ও বাজার থেকে এই টাকা আদায় করছে।

বেশ কিছুদিন ধরে ‘আরসা’ গ্রুপের সদস্যরা হুমকি-ধমকি প্রদর্শন করে শতাদিক দোকান হতে লাখ টাকা চাঁদা আদায় করেছে। এমনকি প্রকাশ্যে হুমকি দিয়ে চাঁদা উত্তোলন করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করছে না।

সুত্রে আরো জানা গেছে, বালুখালী ১১ ও ১২ নাম্বার ক্যাম্পের ‘আরসা’র শীর্ষ নেতা মৌলভী আব্দুর রহমান (৫৫), একই ক্যাম্পের জুস মোহাম্মদ (৪০), জাকের হোসেন (৪২), মোহাম্মদ ইউনুছ (৩৫), মোঃ আলম (৩৭)নুর কামাল ও মোহাম্মদ শাহ’র নেতৃত্বে ৩০/৩৫ জন সংঘবদ্ধ গ্রুপ প্রতিনিয়ত ক্যাম্পে চাঁদাবাজি করে যাচ্ছে।

এদিকে বালুখালী এলাকার স্থানীয় নুরুল হক, হাজী মোহাম্মদ মিয়া, মোঃ জকরিয়া, আবু তাহের, মোঃ রফিক ও মোঃ আলমগীর বলেন, সম্প্রতি বালুখালী ১১ ও ১২ নাম্বার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

তারা বলেন, ক্যাম্পের অভ্যন্তরে অবস্থিত স্থানীয় লোকজনের যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্টান দোকান রয়েছে এর থেকে ভাড়ার টাকা উত্তোলন করতে বাধা প্রদান করছে। এমনকি সোমবার প্রায় শতাধিক দোকান থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করেছে আরসা’র সদস্যরা। এ নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।

বালুখালী ১১নং ক্যাম্পের এপিবিএন’র ইন্সপেক্টর জাকের হোসেন বলেন ক্যাম্প থেকে আরসা’র নামে টোকেন বা রিসিভ দিয়ে টাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে অবগত নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।

এপিবিএন-১৪ কুতুপালং ক্যাম্প ইনচার্জ ছালেহ আহমদ পাঠান বলেন, আরসা কর্তৃক চাঁদা আদায়ের বিষয়টি অনলাইনে দেখেছি। তবে এ ধরণের কোন অভিযোগ এখনো পায়নি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, এধরনের কোন অভিযোগ কিংবা তথ্য এখনো আসেনি। পূ্র্বে কোন অভিযোগ দায়ের করে থাকলে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

উখিয়া :: কক্সবাজারের উখিয়ার ট্রাকের চাপায় লোকমান হাকিম নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ শনিবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পানবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে৷

নিহত লোকমান হাকিম (৮০) উখিয়া দক্ষিণ স্টেশনের ঘিলাতলী এলাকার বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঘাতক গাড়ীটি জব্দ করেছে৷





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)