শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » হিজড়াকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » পটুয়াখালী » হিজড়াকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আত্মসাতের অভিযোগ
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিজড়াকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আত্মসাতের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তহাসান আলী, পটুয়াখালী প্রতি‌নি‌ধি :: জুই নামের তৃতীয় লিঙ্গের এক ব‌্যক্তির সাথে প্রথমে বন্ধুত্ব পরে সেই সুবাদে ৩ মাসের জন‌্য দেড় লাখ টাকা ধার নেয় ঈশা খা নামের এক যুবক। পরে ‌সেই টাকা দিতে অস্বীকার করে। এরপরে নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে কালক্ষেপণ ক‌রতে থাকে ঈশা খা। কোনো উপায় না পে‌য়ে বাধ‌্য হয়ে জুই নামের ওই তৃতীয় লিঙ্গের ব‌্যক্তি গতকাল রবিবার পটুয়াখালীর আদালতে ঈশা খার বিরুদ্ধে না‌লিশি মামলা দায়ের ক‌রেন।

পটুয়াখালীর দ্বিতীয় আমলি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শিহাব উদ্দিন মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামি ঈশা খার বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জুই হিজড়া ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় তার দলের সঙ্গে বসবাস করতো। তখন প্রেমিক ঈশা খা বসুন্ধরা কমিউনিটি সেন্টারে চাকরি করতো। একই এলাকায় থাকার কারণে দেখা সাক্ষাতের এক পর্যায়ে বন্ধুত্ব হয় তাদের। বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে গভীর প্রেমের সম্পর্ক হয়। প্রয়োজনের কথা বলে তিন মাসের জন্য দেড় লাখ টাকা ধার নেয় প্রেমিক ঈশা খা। চলতি বছরের ৯ সেপ্টেম্বর প্রেমিক ঈশা খার কাছে টাকা চাইলে সে কোনো টাকা নেয়নি বলে অস্বীকার করে। পরে স্থানীয়ভাবে আপোস মিমাংসা করে ধার টাকা তুলতে ব্যর্থ হওয়ায় রোববার (১৫ নভেম্বর) জুই হিজড়া বাদি হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২-এর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী এস এম তৌফিক হোসেন মুন্না বলেন, এ ঘটনায় জুই হিজড়া বাদি হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার বাদি জুই হিজড়া (২৫) পটুয়াখালীর বাউফল উপ‌জেলার চন্ত্রদ্বীপ এলাকার বা‌সিন্দা। অপর‌দি‌কে আসামি ঈশা খা (২২) পটুয়াখালীর কলাপাড়া উপ‌জেলার লালুয়া গ্রামের মো. ইউনুস খা এর ছেলে।





আর্কাইভ