বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন এসআই পার্থ
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন এসআই পার্থ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) পার্থ রায় চৌধুরী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭নভেম্বর) সকালে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গামারীঢালায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত পার্থ রায় চৌধুরী রাঙামাটি সদরের তবলছড়ি এলাকার বাসিন্দা।
তিনি কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন। তার আগে তিনি দীর্ঘদিন খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা ও পানছড়ি থানায় কর্মরত ছিলেন।
জানা যায়, মোটরসাইকেল যোগে রাঙামাটি থেকে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের গামারীঢালা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন এসআই পার্থ রায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।





খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন