শিরোনাম:
●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ভিসিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান মনোনীত হওয়ায় অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ২৪ নভেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত সংবর্ধেয় অতিথি হিসেবে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে সম্মাননা স্মারক তুলে দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। দুই পর্বে সাজানো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কর্মকর্তাদের বরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। কাজী শাহেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গত ২৯ সেপ্টেম্বর, ২০২০ খ্রি. ঢাকাস্থ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬৩তম সভায় গঠনতন্ত্রের বিধি অনুযায়ী সর্বসম্মতিক্রমে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান মনোনীত হন। একইসাথে গত ২৫ আগস্ট, ২০২০ খ্রি. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের এক নির্বাহী আদেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

এদিকে বেলা ২.০০ ঘটিকায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বাআবিঅফ)-এর নেতৃবৃন্দের সাথে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান। ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি  শেখ মুজিবুর রহমান ও মোহা. মফিজুল ইসলাম মজনু ও সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম হিরা। অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দরা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন, কর্মকর্তাদের প্রারম্ভিক বেতনস্কেল পূণর্নির্ধারণ, দপ্তর প্রধানসহ সকল নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলকরণ, কর্মকর্তাদের অবসরগ্রহণের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, দ্রুততম সময়ের মধ্যে ৪% সরল সুদে কর্পোরেট ঋণ প্রদান, সিন্ডিকেট-সিনেট-রিজেন্ট বোর্ডের সভায় কর্মকর্তাদের প্রতিনিধি নিশ্চিতকরণ, কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলকরণ, উচ্চশিক্ষার জন্য প্রণীত নীতিমালা বাস্তবায়নকরণ এবং অতীত চাকুরিকালের অভিজ্ঞতা গণনা বাস্তবায়নকরণ প্রভৃতি বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসনের কাছে দাবি পেশ করা আহবান জানান।





আর্কাইভ