শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » চতুর্থ শ্রেনির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বিদ্যালয়ের নৈশ্য প্রহরী গ্রেপ্তার
চতুর্থ শ্রেনির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বিদ্যালয়ের নৈশ্য প্রহরী গ্রেপ্তার
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: চতুর্থ শ্রেনির এক ছাত্রীকে প্রশ্ন দেওয়ার কথা বলে ডেকে এনে ধর্ষণ চেষ্টা মামলায় লাবন্য কুমার মহন্ত (৩৩) নামে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাবন্য কুমার মহন্ত সদরের ব্রীজরোড এলাকার রবিন্দ্র মহন্তের ছেলে।
আজ শনিবার ৫ ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় সদর থানার পুলিশ। এর আগে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত লাবন্য কুমার মহন্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি তদন্ত মজিবুর রহমান। তিনি জানান, গত সোমবার ৩০ ডিসেম্বর সন্ধায় প্রশ্ন নেওয়ার জন্য ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডাকে নৈশ প্রহরী মহন্ত। পরে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর ওই স্কুল ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।
এদিকে স্থানীয়রা জানান, নৈশ প্রহরী লাবন্য কুমার মহন্ত ১ মাস আগে এমন একটি ঘটনা ঘটেছিল। সে ছাত্রীদের বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে স্কুলে ডেকে নিয়ে অশ্লীল কাজ করার চেষ্টা করে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা