শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » কৃষি » মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ
সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, ফটক সভা ও দুই ঘন্টা কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। আজ  ৭ ডিসেম্বর সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে। গত ৫ই ডিসেম্বর ২০২০ শনিবার যৌথ ফেডারেশনের উদ্যোগে স্বাধীনতা হল,৮/৪ এ তোপখানা রোড সেগুন বাগিচা(৩য় তলা) ঢাকাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ চিনিকল আঁখ চাষী ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের নৃত্যৃবৃন্দরা। ওই সংবাদ সম্মেলনে জানানো হয় ৫ দফা দাবিতে এ আন্দোলন কর্মসুচি। মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমকি কর্মচারী ফেডারেশনের আইন- দরকষাকষি সম্পাদক গোলাম রসুল জানান, ৫ দফা দাবির অংশ হিসাবে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর খোলা চিঠির মাধ্যমে ৬ টি চিনিকল বন্ধ না রেখে ১৫ টি চিনিকলই চালু রাখার আকুল আবেদন,৭ ডিসেম্বর হতে প্রতিদিন প্রতিটা চিনিকলে আঁখচাষী ও শ্রমিক কর্মচারিরা যৌথ ভাবে ২ ঘন্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে,৯ ডিসেম্বর স্ব স্ব মিল এলাকায় ডিসি/ ইউএনও নিকট মিছিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি সহ স্বারকলিপি প্রদান করা হবে ও ১৫ ডিসেম্বর আসন্ন মাড়াই মৌসুমে(২০২০-২১) ১৫ টি চিনিকলের মধ্যে ৯ টি চালু রাখা ও ৬ টি বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করে ১৫ টি চিনিকল চালু রাখতে হবে।তিনি আরো জানান আমাদের দাবি না মানলে আগামীতে আরো বৃহত্তর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। বিক্ষোভ সমাবেশে মোচিক আঁখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মোচিক আঁখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহ-সভাপতি ফজের আলী,শ্রমিক ইউনিয়ের দপ্তর সম্পাদক সাহেব আলী,সদস্য পিকু রহমান, কৃষক জহুর আলী, আক্কাস আলী, বাবুর আলী যুবলীগ নেতা কবির হোসাইন, সহ শ্রমিক নেতৃবৃন্দ।

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ
ঝিনাইদহ :: মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র‌্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন ও ঝিনাইদহ পেসক্লাবের সভাপতি এম রায়হান। এছাড়াও সেসময় গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন
ঝিনাইদহ :: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজন এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে এর সাথে বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহ :: শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পালিত হয়েছে বিপ্লবী বাঘা যতীনের জন্মবার্ষিকী। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বীর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলার রিশখালী গ্রামে তার পৈত্রিক ভিটা প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী এই বীরের স্মৃতি রক্ষার্থে গঠিত সংগঠন ‘বাঘা যতীন একাডেমি‘। পরে এ উপলক্ষে এক স্মৃতিচারণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তিনি বলেন, উপমহাদেশের বিপ্লবী এই বীরের বীরত্মের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং তার স্মৃতি রক্ষার্থে অ্যাকাডেমিক ভবন নির্মাণসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ওই একাডেমির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ বক্তব্য দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)