শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে বাড়ির পাশে বৃদ্ধের ঝুলন্ত লাশ
মানিকছড়িতে বাড়ির পাশে বৃদ্ধের ঝুলন্ত লাশ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়ির পাশে মো. আনোয়ার হোসেন (৮০) নামের এক বৃদ্ধের গাছের সাথে দড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ১১ ডিসেম্বর সকালে মানিকছড়ির মরাডলু এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন সকালে মানিকছড়ির নিজ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বৃদ্ধ মো. আনোয়ার হোসেন আত্মহত্যা করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি মানিকছড়িতে থেকে স্থাবর সম্পত্তি বিক্রি করে ভোলায় চলে যান। কয়েকদিন আগে ভোলা থেকে আবারও মানিকছড়িতে ফিরে আসেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার কলহ লেগে থাকতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন জানান, পারিবারিক কলহের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মৃতের ভাই ছিদ্দীক আহমেদ একটি অপমৃত্যু মামলা নং-(০৮, ১১/১২/২০২০) দায়ের করেছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১