রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে জাতীয় পার্টি শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
মহালছড়িতে জাতীয় পার্টি শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশে জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ ১৩ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টার সময় মহালছড়ির সিএমবি মাঠে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিল শুরু হওয়ার আগে খাগড়াছড়ি থেকে আগত জাতীয় পার্টির নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী বাবু কেশব লাল দে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, আবুল হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ আমিনুল হক, মোঃ আবুল কাসেম। এছাড়াও মহালছড়ি উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কার্বারী ও জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক কাউন্সিলে কংজরী কার্বারীকে সভাপতি, সুপায়ন চাকমাকে সাধারণ সম্পাদক, সানু মার্মাকে মহিলা সম্পাদিকা এবং মোঃ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১