শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » চাঁদাবাজি করতে এসে রাউজানে পুলিশের হাতে ৫ ভূয়া সাংবাদিক আটক
প্রথম পাতা » অপরাধ » চাঁদাবাজি করতে এসে রাউজানে পুলিশের হাতে ৫ ভূয়া সাংবাদিক আটক
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদাবাজি করতে এসে রাউজানে পুলিশের হাতে ৫ ভূয়া সাংবাদিক আটক

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ নারী ও পুরুষ পুলিশের হাতে আটক হয়েছে।

আজ ২৮ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় তাদের আটক করা হয় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে । আটক করা নারী পুরুষরা হচ্ছে মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর পুত্র আল আমিন আহমেদ (৩৫), একই জেলার গফরগাঁও থানার সিরাজুল ইসলামের কন্যা আরিফা আফরোজ (২০), বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের কন্যা সৈয়দা জবা (২২), মাছুম হাসান (৩৫), গাড়ি চালক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের পুত্র ইলিয়াছ মজুমদার (৫৫)।
রাউজান থানা পুলিশ জানিয়েছে সাংবাদিক পরিচয়ধারীগণ মাইক্রো (নোহা) গাড়িতে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার ও মুঠোফেনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুলিয়ে রাউজানের বিভিন্ন ইটভাটায় গিয়ে ভয়তীতি দেখিয়ে চাঁদা নিচ্ছিল।
এর ধারাবাহিকতায় অপর একটি ভাটায় গিয়ে মোটা অংকের চাঁদা করলে ভাটার ম্যানেজার এর চ্যালেঞ্জের এর মুখে পড়ে।
ঘটনাটি জানায় পুলিশকে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে কথিত সাংবাদিকরা তাদের অপরাধ স্বীকার করে। তাদের নেতৃত্বে থাকা দৈনিক বর্তমান কথা পত্রিকার সাংবাদিক নিজেকে ৮ম শ্রেণী পাশ দাবি করলেও পত্রিকার নাম লিখতে বললে তিনি লিখেন ‘ বর্তমান কথা’। গাড়ি চালক জানান তাকে চট্টগ্রাম নগরী থেকে ভাড়া করে হাটহাজারী এলাকায় এনে গাড়ির সামনে ও পেছনে পত্রিকা ও টিভির স্টীকার লাগায়। আটক দুই নারী জানায় তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা বলে এনেছিলেন।
এবিষয়েসহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, সাংবাদিক পরিচয়ে চার কথিত সাংবাদিকসহ ৫জনকে আটক করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মাইক্রোটি (চট্টমেট্রা-চ-১১-৪৪৩৫) জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন টিভি ও পত্রিকার পরিচয়পত্র ও বিভিটং কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা রুজুর করা হয়েছে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, তারা একাধিক ইটভাটা থেকে মোটা অংকের চাঁদাবাজি করেছে। আমরা দুটি ইটভাটা থেকে ২২ হাজার টাকা চাঁদাবাজির প্রমাণ পেয়েছি।

রাউজানে উদ্ধার হল চোরাই গরু
রাউজান :: চট্টগ্রামের রাউজান পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদে কৌশলী ভূমিকায় উদ্ধার হল চার চোরাই গরু। গতকাল ২৭ ডিসেম্বর দিবাগত রাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ঠাকুর পাড়ার হেদু মিয়ার বাড়ি ৩ টি ২৮ ডিসেম্বর সকালে পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার ঢেমিরছড়া হতে ১টি সহ মোট ৪ টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু চারটি বর্তমানে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রয়েছে। গরু উদ্ধারের সংবাদ পেয়ে গরুর মালিকরা তদন্ত কেন্দ্রে এসে গরু সনাক্ত করেন। উদ্ধারকৃত গরু চারটি মালিকরা হলেন কাজী নুরুল ইসলাম ভোলা (১), মো. আলী(১) ও দীপক বড়ুয়া(২)। গরুর মালিকের সকলেই কদলপুর ইউনিয়নের বাসিন্দা। এই বিষয়ে পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি বড়ঠাকুর পাড়া এলাকায় হেদু মিয়ার বাড়ি হতে পুলিশের সহযোগিতায় দফাদার সুকুল চন্দ্র বড়ুয়া ও স্থানীয় সাইফুল ইসলামের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করি। কদলপুরের আমিরপাড়ার মো. সেকান্দরের পুত্র মো. ফারুক, বড়ঠাকুর পাড়ার হেদু মিয়ার পুত্র মোহাম্মদ হাকিম প্রকাশ হাইক্যা, একই এলাকার মো. হোসেনের পুত্র মো.শওকত হোসেন, ফজর আলী ও পারভেজ এই গরু চুরির ঘটনা মূলহোতা বলেও জানান তিনি। তদন্ত কেন্দ্রের এস.আই ইসমাঈল হোসেন জানান, উদ্ধারকৃত গরুগুলো আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, গরু চুরির মামলায় থানায় মামলা দায়ের করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)