শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মোরেলগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » অপরাধ » মোরেলগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে ১‘শ ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার ২৮ ডিসেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের নব্বইরশি এলাকার রাজু শেখের চায়ের দোকানের সামনে এদের আটক করে র‌্যাব-৬, খুলনার সদস্যরা। আটককৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কুহার দাহ নেহালপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে মো. মিরাজ শেখ (২৮) এবং একই এলাকার মো. হেমায়েত মাতুব্বরের ছেলে মো. শাহিন মাতুব্বর (৩১)। আটককৃতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার ২৯ ডিসেম্বর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনা এসব তথ্য জানায়।
র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম বলেন, রাজু শেখের চায়ের দোকানের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে ।
সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারার অভিযোগ
বাগেরহাট :: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারা করায় গণ অভিযোগ দায়ের হয়েছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ।
লিখিত অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম শেখপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়ির সামনে দিয়ে সরকারি রেকর্ডিও ভাড়ানি খালটি প্রবাহিত । উম্মুক্ত খালটির উভয় পাশের্^র প্রায় ৩ শ’ বিঘার মালিকাধীন জমি ও ছোট বড় দুই শতাধিক ঘের রয়েছে। আর খালের মাধ্যমে এলাকাবাসি পানি নিষ্কাষনসহ জোয়ার ভাঁটার সুবিধা ভোগ করছে। কিন্তুএলাকার কতিপয় প্রভাবশালী স্বার্থন্বেষী মহল বাঁধ দিয়ে মাছ চাষের অপচেষ্টা চালাচ্ছে। এতে করে ফসলহানী সহ এলাকার হাজার হাজার লোক ক্ষতির সম্মখীন হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য নাজমুল হাসান রানা ও এলাকাবাসি গণ অভিযোগ দায়ের করেছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে। প্রভাবশালী মহলটি যাতে নিজ স্বার্থ হাসিলে ফসলহানী সহ এলাকার বৃহৎ ক্ষতি থেকে রক্ষার আবেদন করেছে এলাকাবাসি।
ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, অস্থায়ী ভিত্তিতে এ বাঁধ দেয়া হচ্ছে। ধান কাটার মৌসুম শেষ হলে আবার বাঁধ খুলে দেয়া হবে।
সহকারী কমিশনার (ভ‚মি ) মিকাইল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
বাগেরহাট :: বাগেরহাটের মোল্লাহাটে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র আজিজুল ইসলামের (১৮)মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিতে এ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় আজিজুল। আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে। এ ঘটনায় নিহত আজিজুলের ভাই রুবেল হোসেন বাদী হয়ে মোল্লাহাট থানায় হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
নিহত আজিজুল ইসলাম মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামের সাখাওয়াত মুন্সির ছেলে এবং মোল্লাহাট কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত রবিবার বিকেলে সরসপুর গ্রামের বিরোধপূর্ণ জমির সুপারি পাড়তে যায় সাখাওয়াত মুন্সির প্রতিপক্ষ পিকিং ও এবাদাত বিশ্বাসসহ কয়েকজন। এসময় সাখাওয়াত মুন্সি ও তার ছেলেরা পিকিংদের বাঁধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে সাখাওয়াতের বাড়িতে এসে হামলা করে।এসম সাখাওয়াত মুন্সি (৫৮), তার স্ত্রী রোকসানা বেগম (৫৪) এবং কলেজ পড়ুয়া ছেলে আজিজুল ইসলামকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় আজিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল মারা যায়।
নিহত আজিজুলের বড় ভাই রুবেল হোসেন বলেন, ভাইকে হারালাম। বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তারা খুলনার হাসপাতালে ভর্তি রয়েছে। জানিনা তাদের কি হবে। প্রতিপক্ষের সাথে যে জমি নিয়ে বিরোধ ছিল বিভিন্ন মামলা ও শালিষ বৈঠকে আমাদের পক্ষে রায় এসেছে। তারপরও তারা জোর পূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। আমার ভাইকে হত্যা করল। আমি এর বিচার চাই।
মোল্লাহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, আজিজুল হত্যাকান্ডের ঘটনায় তার বড় ভাই রুবেল হোসেন মুন্সি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে ৩ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা
বাগেরহাট :: বাগেরহাটে ৩ লক্ষ ৭ হাজার ৫‘শ ৯০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের ৯ উপজেলায় ২‘শ ২৫টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে ২‘শ ৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করবেন।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান।
প্রেস কনফারেন্সে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, মুশফিকুর রহমানসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া গুরুত্ব ও টিকা দানের পদ্ধতি উল্লেখ করেন।বাংলাদেশে বর্তমান সময়ে হাম-রুবেলা রোগের বিস্তারিত তুলে ধরেন। সকলকে নিজ নিজ জায়গা থেকে হাম-রুবেলার টিকা দানের গুরুত্ব প্রচার করার আহবান জানান।

দেড়কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাট :: বাগেরহাটের মোল্লাহাটে দেড় কেজি গাজাসহ মো. আল-আমিন খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামের মোল্লা ওবাইদুল রহমানের এর বসত বাড়ির পশ্চিম পাশ থেকে র‌্যাব সদস্যরা আলআমিনকে আটক করে।
আটক আল-আমিন পুরাতন ঘোষগাতি এলাকার লোকমান খানের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে ।
আজ মঙ্গলবার ২৯ ডিসেম্বর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)