রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ফয়জুল হক
বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ফয়জুল হক
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ।
রবিবার ৩ জানুয়ারি দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নবাগত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।
বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে ২১তম জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে যোগদান করলেন তিনি। এর আগে আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা