শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি: গুলিবিদ্ধ ৪
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি: গুলিবিদ্ধ ৪
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি: গুলিবিদ্ধ ৪

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ফব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০ মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টসে ডাকাতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে ৪ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে৷

২৬ ফেব্রয়ারি শুক্রবার ভোর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে৷ তাদের আটক করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ কাভার্ডভ্যানসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে৷

আটকরা হলেন- পাবনার জোকা গ্রামের আালিম উদ্দিনের ছেলে সুলতান উদ্দিন (৪২), দিনাজপুরের বিরামপুর থানার পলিখবর গ্রামের আবুল হামিদের ছেলে হামিদুল (৩০), টাঙ্গাইলে ভূঞাপুর থানার হোসেনপুর গ্রামে আব্দুল জলিলের ছেলে আব্দুস সালাম (৪০) ও একই জেলার ঘাটাইল থানার পাকুরধা গ্রামের আব্দুস ছালামের ছেলে মামুন (২৫)৷

গাজীপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর আমির হোসেন  জানান, ডাকাত দলের সদস্য মিজানুর রহমান ৩-৪ দিন আগে ওশান গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি নেন৷ বৃহস্পতিবার রাতে তিনি ওই কারখানার পাশের একটি দোকান থেকে অন্য সিকিউরিটি গার্ডদের পিঠা খাওয়ান৷ এতে সিকিউরিটি গার্ডরা অচেতন হয়ে পড়েন৷ এরপর রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল মাইক্রোবাসে এসে ওই কারখানায় হানা দেয়৷ পরে কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল ডাকাতি করে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়৷ এ সময় ডকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ পুলিশও পাল্টা গুলি ছোড়ে৷ এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে আটক করা হয় এবং মিজানুরসহ বাকিরা পালিয়ে যায়৷ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে৷
তিনি আরও জানান, এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য৷ সুলতান, সালাম ও হামিদুলের নামে গাজীপুরের বিভিন্ন থানায় মামলা রয়েছে৷

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আবদুস সালাম সরকার জানান, শুক্রবার সকালে ৪ জনকে প্রাথমিক চিকিত্‍সা দিয়ে উন্নত সিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে)প্রেরণ করা হয়েছে৷

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে তাদের ৪ জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ৷ পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়৷





আর্কাইভ