শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) মো. মতলুবর রহমান ও সুন্দরগঞ্জ পৌরসভায় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধায় সতন্ত্র প্রার্থী মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনওয়ার উল সরওয়ার সাহিব পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা ও কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন- ১,২, ৩ নং ওয়ার্ডে আফরোজা খানম মিতা, ৪,৫, ৬ নং ওয়ার্ডে মমতা সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন, ১নং ওয়ার্ডে শেখ শাহীন, ২নং ওয়ার্ডে মহিউদ্দিন আহমেদ রিজু, ৩নং ওয়ার্ডে কামাল হোসেন, ৪নং ওয়ার্ডে রকিবুল হাসান সুমন, ৫নং ওয়ার্ডে আব্দুস সামাদ রোকন, ৬নং ওয়ার্ডে শহিদ আহমেদ, ৭নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিক স্বপন, ৮নং ওয়ার্ডে আসাদুজ্জামান হাসু ও ৯নং ওয়ার্ডে হুমায়ন কবির স্বপন।
এদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু ভোট পেয়েছেন ২ হাজার ৭০৪। তার নিকটতম প্রার্থী নৌকা সমর্থিত বর্তমান মেয়র আব্দুল্লাহ আল মামুন ভোট পেয়েছেন ২ হাজার ৫শ’ ৫৮। সংরক্ষিত আসনের মহিলা ও কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন- ১,২,৩ ওয়ার্ডে রুবিয়া বেগম, ৪,৫,৬ ওয়ার্ডে রত্না রানী ও ৭,৮,৯ ওয়ার্ডে মনোয়ারা বেগম, ১নং ওয়ার্ডে মো. ছামিউল ইসলাম, ২নং ওয়ার্ডে মো. মাজেদুর রহমান প্রামানিক রুনু, ৩নং ওয়ার্ডে মো. জামিউল ইসলাম জমু, ৪নং ওয়ার্ডে মো. মাহবুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. মশিউর রহমান বিল্পব, ৬নং ওয়ার্ডে লাবলু মিয়া, ৭নং ওয়ার্ডে মো. শাহীন মিয়া, ৮নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান ও ৯নং ওয়ার্ডে বাবলু কুমার সরকার।

আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের : গ্রেফতার-৫

গাইবান্ধা :: গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকায় ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনায় র‌্যাব ও পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করেছে। এরমধ্যে ৪১ জনের নাম উল্লেখ করে র‌্যাব এবং ৪৭ জনসহ অজ্ঞাতনামা ১শ’ ৫০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। এদের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে মামলা দায়েরের পর ভয় ও গ্রেফতার এড়াতে পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

শনিবার গাইবান্ধা পৌরসভার নির্বাচন শেষে পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ খালেদের বাড়ি ও মটর সাইকেলসহ এলাকার কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন দেয়া হয় এবং ম্যাজিষ্ট্রেটের একটি গাড়ি ভাংচুর করা হয়। আইন শৃংখলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।





আর্কাইভ