শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় আটক -১
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় আটক -১
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় আটক -১

ছবি: সংবাদ সংক্রান্তমহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল সহ খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার থেকে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনতা।
গত ২৫ জানুয়ারী সোমবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারে মোটরসাইকেল নিয়ে একজনকে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখলে সেখানে অবস্থানরত সাধারণ জনতা উক্যচিং মারমা নামের একজনকে আটক করে। পরে তার মোটরসাইকেল দেখে নিশ্চিত হওয়া যায় যে সেটি মহালছড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল। এরপর আটক ব্যক্তিকে খাগড়াছড়ির থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ২৫ জানুয়ারি রাতেই তাকে মহালছড়ি থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তি উক্যচিং মারমা মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি মগপাড়া গ্রামের মংশিলা মারমার ছেলে।
২৪ জানুয়ারি রবিবার রাতে মোটরসাইকেল চুরি হওয়ায় ২৫ জানুয়ারী সোমবার সকালে মহালছড়ি থানায় একটি সাধারণত ডায়েরি করা হয়। এই বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনসার্জ জাহাঙ্গীর নিশ্চিত করেন যে, আটক ব্যক্তিকে মহালছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন উক্ত আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং এই আসামীর সাথে অন্য কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারি রাতে মহালছড়িতে একাধিক চুরির ঘটনা ঘটে। হঠাৎ একাধিক চুরির ঘটনায় আতংকিত হয়ে পরে মহালছড়ি এলাকাবাসী। এই রাতেই একটি মোটর সাইকেল মহালছড়ির বাবুপাড়া গ্রাম থেকে চুরি হয়ে যায়। একই রাতে বাবুপাড়ার একাধিক দোকানে চুরি হয় এবং মহালছড়ির কেঙ্গালছড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহার থেকে দান বক্স সহ বিভিন্ন গুরত্বপূর্ণ জিনিষ পত্র চুরি হয়ে যাওয়ারও খবর পাওয়া যায় ।





আর্কাইভ