শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের হাটহাজারীতে অবহেলায় লক্ষ টাকার ব্রীজ
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের হাটহাজারীতে অবহেলায় লক্ষ টাকার ব্রীজ
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামের হাটহাজারীতে অবহেলায় লক্ষ টাকার ব্রীজ

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: হাটহাজারী পৌরসদর ও মেখল ইউনিয়ন সংলগ্ন আবদুল লতিফ উকিলের সড়কটি সংস্কারের অভাবে লক্ষ টাকার ব্রীজ অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন। সরেজমিনে গিয়ে দেখা যায়,এই সড়ক দিয়ে পৌর সদর ও মেখল ইউনিয়নের
জনগন সহজে যাতায়াতের জন্য ২০১৪-১৫ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে কয়েক লক্ষ টাকা খরচ করে। প্রায় ৩৯ফুট সড়কটি নির্মাণ করেছিল খালের উপর । ২০১৭ সালে প্রথম দিকে এই ব্রীজটি উদ্ধোধন করেন বর্তমান স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)। এই ব্রীজটি হওয়ার পর আশে পাশে এলাকার জনগনের দীর্ঘদিনের আশার সঞ্চার হয়েছিল,কিন্তু বিধি অনুযায়ী সড়কটি সংস্কার না হওয়ায় সে আশা আশায় থেকে গেল। মাঝে মাঝে পৌরসভা কর্তৃপক্ষ হালকা সংষ্কার করলেও বর্ষাকালে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় সড়কটি।
স্থানীয় জনগন জানান,এ খালের উপর যখন ব্রীজটি হচ্ছে দেখে খুব আনন্দ লাগছিল। ব্রীজটা হয়ে গেলে অল্প সময়ের মধ্যে আমাদের সন্তানরা স্কুল কলেজে যেতে পারবে।সেই সাথে স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন জরুরী কাজে উপজেলা সহ চটগ্রাম শহরে যাওয়া আসা সহজ হবে। দুঃখের বিষয় হল ব্রীজটি দীর্ঘ ৫বছর এভাবে পড়ে থাকে সড়ক সংস্কারের অভাবে।
স্থানীয়রা আরো বলেন এ সড়কটি সংস্কার না হওয়াতে লোকজন দিনের বেলায় চলাচল করলেও রাতের বেলায় চলাচল করে না।তাই এ ব্রীজ মাদক সেবী বখাটেদের আড্ডায় পরিনত হয়েছে।অনেক সময় পার্শ্ববর্তী ইউনিয়নে কোন জরুরি প্রয়োজনে গেলে চোরের কবল ও মাদকসেবীদের কবলে পড়ে সর্বশান্ত হতে হয়।তাই যথাযথ কতৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি, দ্রুত যেন এ সড়কটি সংস্কার করা হোক। এই ব্যাপারে পৌরসভার সহায়ক সদস্য মোঃজাফর বলেন, আমার ৬নং ওয়ার্ডে এই সড়কটি। সড়কটিতে ব্রীজ না থাকায় দুই এলাকায় লোকজনের চলাচলা ভোগান্তি পোহাতে হত।আমাদের মাননীয় সাংসদ এর সহযোগিতায়১৪-১৫ সালে অর্থ বছরে ২৮লক্ষ টাকায় ব্যয়ে ব্রীজটি নির্মান শেষ কর হয়। সড়কটি শেষে ১৭ সালে উদ্ধাধন করা হয়। পরে কয়েকবার সড়কটি সংস্কার করা হলো বর্ষাকালে খালে পানি স্রোতে ভেঙ্গে যায়।বর্তমান আমাদের প্রশাসক মহোদয়কে অবহিত করা হলে তিনি দ্রুত সহিত পৌর প্রকৌশলী নির্দেশ প্রদান করেন। এই বিষয়ে পৌর সহঃপ্রকৌশলী বেলাল আহমদ খাঁন এর কাছে জানতে চাইলে তিনি জানান, এই সড়কটিতে বড় ধরনের বাজেট প্রয়োজন।আমরা দুএকবার মেরামত করছি,কিন্তু খাল পাড় হওয়ার বর্ষাকালে তা ভেঙ্গে যায়।ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয় সিদ্ধান্ত দিয়ে দিয়েছে।বাজেট আসলে এই সড়কটি কাজ শুরু।ছোটখাটে বাজেট হলে আমাদের ফান্ড থেকে করতে পারতাম,কিন্তু বড় প্রকল্প হওয়াতে অর্থ সংস্থান হলে আশা করি কাজ করতে পারব।





আর্কাইভ