মঙ্গলবার ● ২ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাম্পসহ ১১টি মেশিন জব্দ
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাম্পসহ ১১টি মেশিন জব্দ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাম্পসহ ১১টি স্যালো মেশিন জব্দ করেছে ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।
সোমবার রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরের মতিন সরকারের খেয়াঘাট থেকে পাম্পসহ ১১টি স্যালো মেশিন জব্দ করেন বিচারক। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা নদী পার হয়ে পালিয়ে যায়। যার কারণে তাদের নাম জানা যায়নি। এর আগে গত রোববার উপজেলার বেলকা ইউনিয়ন হতে পাম্পসহ ৪টি স্যালো মেশিন জব্দ করেন উপজেলা নিবার্হী অফিসার।
গত এক বছরের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৩০০টি পাম্পসহ মেশিন জব্দ করা হয়। সহকারি কমিশনার ভুমি অফিসের সামনে জব্দকৃত পাম্প ও মেশিনের স্তুব যেন দেখারমত দৃশ্য হয়ে দাড়িয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার জানান, জব্দকৃত মেশিন নিলামে দেয়া হচ্ছে না। কারণ ওই সমস্ত মেশিন দালালের মাধ্যমে ক্রয় করে নিয়ে গিয়ে আবারও বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলনে আগ্রহী হয়ে উঠবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা