শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে অবৈধ ভাবে পাহাড়ের টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে উপজেলার পানিউমদা ইউনিয়নের দক্ষিণ পানিউমদা এলাকায় গতকাল ১২ মার্চ শুক্রবার রাত সাড়ে ১১ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এই সময় একটি এক্সকেভিটর সহ, কর্তনকৃত গাছ, বাঁশসহ জহুর হোসেন (২৪), পিতা আব্দুল কুদ্দুস, সাং লক্ষীপুর, হবিগঞ্জ কে আটক করা হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (চ) ধারার অপরাধের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন । আটককৃত এক্সকেভিটর সরকারের নামে বাজেয়াপ্ত এবং গাছ, বাঁশ বিধি মোতাবেক নিলামে বিক্রি করার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩