শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » নওগাঁ » পতিসরে বেসরকারী উদ্যোগে স্থাপন করা হচ্ছে “রবীন্দ্র ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট”
প্রথম পাতা » নওগাঁ » পতিসরে বেসরকারী উদ্যোগে স্থাপন করা হচ্ছে “রবীন্দ্র ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট”
শনিবার ● ১৩ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পতিসরে বেসরকারী উদ্যোগে স্থাপন করা হচ্ছে “রবীন্দ্র ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট”

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: অবশেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য নওগাঁর রবিতীর্থ পতিসরে ‘রবীন্দ্র ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ স্থাপনের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে। নওগাঁর কৃতি সন্তান জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের সবেক ডিন প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া “আলোর ভুবন কল্যান ট্রাষ্ট নামক এক দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানের উদ্যোগে পতিসরে এমন প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এ লক্ষে প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়াকে চেয়াম্যান ও রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান মামুনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি নির্বাহী পরিচালনা পর্ষদ এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলালকে প্রধান উপদেষ্টা করে নয় সদস্যর উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সম্প্রতি আলোর ভুবন কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারীসহ পাঁচ সদস্যর একটি প্রতিনিধি দল নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাত শেষে পতিসর “রবীন্দ্র ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ এর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

এম মতিউর রহমান মামুন জানান আলোর ভুবন কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক প্রফেসর ড. অনুপমা আজহারী পতিসরে এসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জার্মানির কোলন থেকে মুঠোফনে ক্যান্সার বিজ্ঞানী অধ্যাপক জাকারিয়া জানিয়েছেন অনেক দিন আগে রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান এমন একটি আবেদন করেছিলেন, তার আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্স ইনস্টিটিউট পরিকল্পনা গ্রহণ করেছি। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণাঢ্য কর্মময় জীবনের পতিসরের অল্প আয়ের স্বল্পশিক্ষিত হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্য যা করেছেন তার মূল্যায়ন দুই বাংলার কোথাও হয়নি বললেই চলে। তা রয়েছে অনেকটা গবেষণার বাইরেও। কবির স্মরণে করা হয়নি কোন হাসপাতাল কিম্বা চিকিৎসা কেন্দ্র অথচ পতিসরে কবিগুরু স্থাপন করেছিলেন দাতব্য চিকিৎসালয়। পতিসরে গ্রথম কবির নামে ক্যান্সার সেন্টার এ্যান্ড রিসার্স ইনস্টিটিউট স্থাপনে বিশাল জনগোষ্ঠীর ক্যান্সার চিকিৎসার পথ সুগম হবে।

মামুন আরো জানান, প্রাথমিক ভাবে ক্যান্সার চিহ্নিত করণ, চিকিৎসা, গবেষণা করা যাবে এ প্রতিষ্ঠানে। অতি দ্রুত ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু করা হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)